সময় কলকাতা ডেস্ক,১৪ জুলাই : অভিষেকে সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের,পাশাপাশি সেঞ্চুরি পেলেন অধিনায়ক রোহিত শর্মা।ওপেনারদের জোড়া সেঞ্চুরির জোরে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে ভারত। বোলিংয়ে অশ্বিন আর ব্যাটিংয়ে যশস্বী ছাড়াও বাকি নয়জন ক্রিকেটারও কমবেশি ভূমিকা নিচ্ছেন যার জোরে চালকের আসনে ভারত। অন্যদিকে নিদারুন ব্যাটিং ব্যর্থতার পরে ধারহীন নয়জন বোলারকে ব্যবহার করেও চাপে ওয়েস্টইন্ডিজ, ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় নিজেদের হাতে নিতে চলেছে ভারত। ডোমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৬২ রানের লিড নিয়ে নিয়েছে ভারত।হাতে এখনও আট উইকেট।
আরও পড়ুন : এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কোন ইঙ্গিত দিচ্ছে? সবুজ ঝড়ের মধ্যেও শাসক দলের অস্বস্তি কোথায়?

প্রথম দিনের নায়ক প্রবীণ ক্রিকেটার অশ্বিন হলে, দ্বিতীয় দিনের নায়ক অবশ্যই যশস্বী।প্রথম দিন অশ্বিন ১৫০ রানে শেষ করে দেন ওয়েস্টইন্ডিজকে, আর দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১২। যশস্বী দিনের শেষে অপরাজিত ১৪৩ রানে, সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহে ইতিমধ্যেই ৩৬ রান। এর আগে যশস্বীর সঙ্গে প্রথম উইকেটের জুটিতে ২২৯ রান তোলার পরে অধিনায়ক রোহিত ১০৩ রান করে আউট। অনভ্যস্ত পজিশনে ব্যাট করতে এসে ব্যর্থ হন শুভমান গিল। মাত্র ৬ রান করে আউট হয়ে ফেরেন তিনি। অতঃপর অবিচ্ছিন্ন ৭২ রানের পার্টনারশিপ গড়েন যশস্বী ও কোহলি। ভারত কিছুটা ঢিমেগতিতে ব্যাট করলেও ওয়েস্টইন্ডিজের কোনও বোলার বিন্দুমাত্র রেখাপাত করতে পারেন নি। ওয়েস্টইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ঘুরিয়ে ফিরিয়ে ৯ জন বোলারকে দিয়ে বল করালেও কাজের কাজ কিছুই হয় নি। নিজেদের অবস্থান ক্রমশই মজবুত করে চলেছে।
অভিষেকে বাজিমাত, জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল
দ্বিতীয় দিনে যশস্বী ১৭ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক লগ্নে সেঞ্চুরি করলেন। তিনি বিশ্বের ১১৩ তম ক্রিকেটার যিনি প্রথম টেস্টে শতরান করলেন।ভারতীয়দের মধ্যে ১৯৩৩ সালে ইংল্যান্ড দলের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম এই কৃতিত্ব দেখিয়েছিলেন লালা অমরনাথ।২০২১ সালে শেষবার এই গৌরব অর্জন করেন শ্রেয়স আইয়ার। এই তালিকায় রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, আজাহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগ, সুরেশ রায়না,শিখর ধাওয়ানের মত ক্রিকেটার।অভিষেকলগ্নে শতরানকারীদের এই তালিকায় নবতম সংযোজন যশস্বী জয়সওয়াল।।
আরও পড়ুন :কয়েদিদের মধ্যে প্রেম : জেলেই পরিচয়,দুই কয়েদি বাঁধা পড়ল বিবাহবন্ধনে


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের