সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : কেরালার প্রাক্তন ক্রিকেটার তথা কেরালা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক কে জয়রাম প্রয়াত হলেন।হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭।দক্ষিণ ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তাঁকে ধরা হয় যাঁর কথা ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভাবা হয় নি।তবে কেরালার হয়ে বারবার চোখে পড়েছেন।তিনি একটা সময় ভারতীয় জুনিয়ার দলের জাতীয় নির্বাচক ছিলেন।
এর্নাকুলামের জন্ম তাঁর। ব্যাটার হিসেবে জয়রাম কেরালার হয়ে ৪৬ টি ম্যাচে ৫ টি সেঞ্চুরি সহ ২৩৫৮ রান করেছিলেন।তিনি দলীপ ট্রফিতে দক্ষিণ ভারতের হয়েও খেলেছেন।১৯৮৬-৮৭ মরশুমে রঞ্জি ট্রফিতে তিনি যেরকম ফর্মে ছিলেন তা এককথায় যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্নের মত। প্রথম সারির জাতীয় স্তরের বোলারদের বিরুদ্ধে দারুণ সাফল্য পান তিনি। সেবার পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করে জাতীয় নির্বাচকদের নজরে পড়েছিলেন। কিন্তু তাঁর বয়স তখন ৩১। ১৫ বছরের কিশোর শচীন তেন্ডুলকার তখন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে। তরুণ আজাহার তখন আলো ছড়াতে আরম্ভ করেছেন। স্বাভাবিকভাবেই রান করলেও জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তাঁর বয়স। তখন না হয় তাঁর বয়স হয়েছিল- কিন্তু চলে যাওয়া? সবাই বলছেন তাঁর প্রস্থান রীতিমত আচমকা হল, বয়স এবার বাধা হয়ে দাঁড়ায় নি।সোমবার তাঁর অন্তিম কার্য সম্পন্ন হবে।
আরও পড়ুন :তুলির টানে গুপ্তধনের রূপক ব্যাখ্যা করতেন রেমব্রান্ট


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক