সময় কলকাতা ডেস্ক,১৬ জুলাই : চলে গেলেন ভারতীয় ফুটবলের আরেকজন প্রাক্তন তারকা। কিছুদিন রোগভোগের পরে রাঁচিতে প্রয়াত হলেন সত্তরের দশকের ফুটবলার মৃত্যুকালে প্রভাকর মিশ্রর বয়স হয়েছিল ৭৫। ঢাকায় আগা খান গোল্ড কাপে প্রভাকর মিশ্র চমকপ্রদ পারফরম্যান্স করেছিলেন।সেবার তিনি দারুণভাবে চোখে পড়েন।
বিহারের হয়ে তিনি ফুটবল খেলতেন, সন্তোষ ট্রফিতে তিনি বিহারের অধিনায়কও ছিলেন। বিহারের হয়ে একক কৃতিত্বে রাজ্য দলকে বহুবার জয় এনে দিয়েছেন।তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হলে তিনি সেই সুযোগ কাজেও লাগিয়েছিলেন। ১৯৭৬ সালে ঢাকায় আগা খান গোল্ড কাপে তিনি গোল করেছিলেন শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে। একথা ঠিক যে, বিহারে সারাজীবন খেলায় তিনি ভারতব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন নি। কিন্তু তবুও তার কৃতিত্ব কোনও ভাবে ছোট করা যায় না।
ফুটবল বুট তুলে রাখার পরেও তিনি ফুটবল থেকে সরে যাননি। কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিহার -ঝাড়খণ্ডের প্রত্যন্ত প্রান্ত থেকে উদীয়মান ফুটবলার তুলে আনার চেষ্টায় নিরলস ব্রতী ছিলেন প্রভাকর মিশ্র। প্রভাকর মিশ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) মহাসচিব ডঃ শাজি প্রভাকরণ বলেছেন: “প্রভাকর মিশ্র সারাজীবন ফুটবলের প্রতি নিবেদিত ছিলেন।তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ”
মিশ্রের মৃত্যুতে শোক প্রকাশ করে, অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছেন: “প্রভাকর মিশ্রের মৃত্যু বিহার এবং ঝাড়খণ্ড এবং সাধারণভাবে দেশের ফুটবলের জন্য একটি বিশাল ক্ষতি।এই শোকের মুহুর্তে আমার হৃদয় তার পরিবারের পাশে থাকছে ।”
আরও পড়ুন :ধর্ষণের অভিযোগ থেকে ছাড়া পেলেন ফ্রান্সের ফুটবলার বেঞ্জামিন মেন্ডি


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত