সময় কলকাতা ডেস্ক,১৬ জুলাই : পঞ্চায়েত নির্বাচন হয়েছে শনিবার। মাঝখানে আটদিন কেটে গিয়েছে। আর এতদিন পরেও এখানে ওখানে – ইতস্তত মিলছে ব্যালট পেপার। এরমধ্যে বেশ কিছু জায়গায় পুকুরে ব্যালট পেপার পাওয়া গিয়েছে। বসিরহাটের পাটলিখানপুরের ঘটনা রীতিমত বিস্ময়কর। মাছ ধরার সময় উদ্ধার হয়েছে ব্যালট পেপার। গণতন্ত্রের উৎসবের দিন অনিয়মের অভিযোগকে সামনে নিয়ে এল আরও একটি চিত্র , পুকুরে ব্যালট পেপার পাওয়া এবং তার ভাইরাল হওয়ার ভিডিও।
আরও পড়ুন :প্রাণ যাচ্ছে মানুষের, মৌসম ভবন থেকে জারি বৃষ্টির সতর্কতা -উত্তরপ্রদেশে পরিস্থিতি ভয়াবহ
পুকুর থেকে ব্যালট উদ্ধার আর চক্ষু চড়কগাছ হয় না সাধারণ মানুষের । তবে পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ পর পুকুর থেকে যেভাবে উদ্ধার হল ব্যালট পেপার তা সত্যি আশ্চর্যের । বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর গ্রামের একটি পুকুর থেকে মাছ ধরার সময় উদ্ধার হলো ব্যালট পেপার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই বাসিন্দা সুবহান গাজী পুকুরে জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। কিন্তু জাল টানতেই জালের মধ্যে আটকে থাকা প্রচুর ব্যালট পেপার বেরিয়ে আসে। যা দেখে বিস্মিত হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন। তারাই এসে বাকি ব্যালট গুলি উদ্ধার করেন। ভোট মিটে যাওয়ার এতদিন পরে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার পুকুর থেকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ভোটের দিন ঐ এলাকা থেকে শাসক ও বিরোধী দল উভয়ই একাধিক সন্ত্রাসের অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলেছিল। এবার সেই জায়গা থেকেই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার উদ্ধার হল পুকুর থেকে।পুকুরে ব্যালট পেপারের ভিডিও ঘুরছে বসিরহাট জুড়ে। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। )


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?
বাড়িতে ঢিল পড়তেই পদত্যাগ বারাসাতের দুই মহিলা কাউন্সিলরের