Home » বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১৭ জুলাইঃ সপ্তাহের প্রথম দিনই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই ক্রমশ ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ফের বদলাতে শুরু করেছে আবহাওয়া। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গত সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৫ থেকে ৮৯ শতাংশ। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে,বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি ভাব বজায় থাকবে।

আরও পড়ুন    ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ,বেড়েই চলেছে মৃতের সংখ্যা

পূর্বাভাস বলছে,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এদিকে,আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author