সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাইঃ ‘আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানকে সমানে রেখেই, মঙ্গলবার বেঙ্গালুরুর তাজ ওয়েস্ট ইন হোটেলে শুরু হল বিরোধী দলগুলির মেগা বৈঠক। ২০২৪-কে সামনে রেখে বিরোধী জোটের বড় ঘোষণা হবে। সোমবার একপ্রস্থ আলোচনা করেছেন দেশের ২৬ বিরোধী দলের নেতৃবৃন্দ। আগামী লোকসভা ভোটে বিজেপি-কে হটাতে যৌথ কর্মসূচি নিয়ে প্রাথমিক কথাবার্তাই হয়েছে এদিন। এনিয়ে পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে মঙ্গলবার। সোমবারের প্রস্তুতি বৈঠকে সব দলের হাতে একটি কর্মসূচির খসড়া তুলে দেওয়া হয়। তার ভিত্তিতে এদিন আলোচনা করে একটি অভিন্ন কর্মসূচি প্রাথমিকভাবে ঘোষণা হবে বলেই জানা গিয়েছে।

পাটনায় প্রথম বৈঠকে সোনিয়া গান্ধি না থাকলেও এবারে তিনি বিরোধী নেতাদের এদিন নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই নৈশভোজের আগেই বিরোধী নেতারা ঘরোয়াভাবে আলোচনা সেরে নেন। উল্লেখ্য, মনমোহন সিং সরকারের সময় ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট বা ইউপিএর জন্ম হয়। বর্তমান পরিস্থিতির তাগিদে নতুন জোটের নতুন নাম ঘোষণা হতে পারে। ইন্ডিয়ান ইউনাইটেড ফ্রন্ট না কি ইউনাইটেড ইন্ডিয়া মোর্চা- কী নাম হবে মহাজোটের তা নিয়ে নেতারা ঘরোয়া কথা বলেছেন।
আরও পড়ুন মিশন ২০২৪, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক

আজকের বৈঠকে যোগ দেবে ২৬ দল। পাটনার চেয়ে আরও ১০টি বেশি দল। দ্বিতীয় বৈঠক থেকে আগামী কর্মসূচি ঘোষণা হবে। বিরোধীদের বৈঠককে ঘিরে সাজ সাজ রব বেঙ্গালুরু জুড়ে। সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি সহ একাধিক বিরোধী নেতা এবং বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ছবি সংবলিত বিরাট বিরাট কাটআউট ছেয়ে গিয়েছে শহরময়। এরই সঙ্গে ২৬ দলের নেতাদের ছবি সহ ‘আমরা ঐক্যবদ্ধ’ লেখা লম্বা ব্যানারও চোখে পড়ছে সর্বত্র। এবারের বৈঠকের বাড়তি আকর্ষণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির উপস্থিতি।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ