সময় কলকাতা ডেস্ক,২০ জুলাই: গত কয়েকদিন ধরেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি শুরু হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও এক ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টি হবে। যদিও গুমোট আবহাওয়ার জেরে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গত সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। বিকেলের মধ্যে কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন কলকাতা সহ ৫টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার