সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯০৫ – ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।
১৯৪৭ – মহম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।
১৯৪৯ – সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।
১৯৬০ – বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৬৮ – স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।
১৯৬৯ – অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতির তদন্তে ফের শহরের একাধিক জায়গায় ইডি-র হানা
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২২ – গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০২ – সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবির জন্মদিন আজ।
১৯১৯ – নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। যিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন এডমুন্ড হিলারী এদিন জন্মান।
১৯৫০ – নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২০ – শ্রীশ্রীমা সারদা দেবী উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৪ – মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী এদিন প্রয়াত হন।
১৯৬৫ – বটুকেশ্বর দত্ত, বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধার প্রয়াণ দিবস আজ।
১৯৭২ – গীতা দত্ত , বাঙালি সঙ্গীতশিল্পী এদিন প্রয়াত হন।
১৯৭৪ – কমল দাশগুপ্ত, প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক আজকের দিনে প্রয়াত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?