সময় কলকাতা ডেস্ক,২০ জুলাই: ইলিশ মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। বাজারে এখন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন টক ঝাল আচারি ইলিশ। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়েই ফেলতে পারেন আচারি ইলিশ। আচারি ইলিশ বানানোর আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন মেথি মটন

উপকরণ
ইলিশ মাছ: ৫ টি
গোলমরিচ:১ চা চামচ
লঙ্কা গুঁড়ো:স্বাদ মতো
জিরে গুঁড়ো:১ চা চামচ
সাদা তেল:২০০ গ্রাম
হলুদ:১ চা চামচ
তেঁতুলের ক্বাথ:১ চা চামচ
লেবুর রস:১ চা চামচ
অ্যারারুট:৫০ গ্রাম
নুন: পরিমাণ মতো

রন্ধন পদ্ধতি
প্রথমেই ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে অল্প নুন ও লেবু মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আধ ঘণ্টা ম্যারিনেশনের পর ফের জল দিয়ে মাছগুলি ধুয়ে নিন। এবার মাছে গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কাগুঁড়ো, তেঁতুলের টক, জিরে গুঁড়ো ও তেল দিয়ে মাখিয়ে রাখুন মিনিট পাঁচেক। এরপর মাছের গায়ে সব মশলা ভাল করে ঢুকে যাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন। একঘন্টা পর মশলা মাখা মাছে অ্যারারুট মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে উপর থেকে লেবুর রস, চাটমশলা ও স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন টক ঝাল আচারি ইলিশ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি