সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬৫৮ – মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৮ – নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন।
১৮৩১ – নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
১৮৮৩ – ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন।
১৮৮৪ – লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৯৫৪ – জেনেভা সম্মেলন শেষে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৮ – আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।
১৯৬৯ – চাঁদে মানুষের প্রথম পৌঁছায়
১৯৭৬ – মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১৬ – পল রয়টার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ উদ্যোগপতি ও রয়টার সংবাদসংস্থার প্রতিষ্ঠাতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১১ – মার্শাল ম্যাকলুহান, কানাডিয়ান লেখক ও তাত্ত্বিক এদিন জন্মান।
১৯১১ – উমাশঙ্কর যোশী, ভারতীয় বিখ্যাত বিদ্বজ্জন, কবি এবং ঔপন্যাসিকের জন্মদিন আজ।
১৯৩০ – আনন্দ বক্সী, ভারতীয় কবি ও গীতিকার এদিন জন্মান।
১৯৩৪ – চান্দু বোর্দে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫১ – রবিন উইলিয়ামস, আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক এদিন জন্মান।
১৯৬০ – অমর সিং চমকিলা, ভারতীয় গায়ক এবং গীতিকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৮ – ভারতীয় অভিনেতা যিনি ভারতীয় টিভি সিরিজ সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত আদিত্য শ্রীবাস্তব –এর জন্মদিন আজ।
আরও পড়ুন রক্তাক্ত স্মৃতির ৩০ বছর, সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৬ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৫ – বাঙালি সঙ্গীতজ্ঞ দিনেন্দ্রনাথ ঠাকুর-এর প্রয়াণ দিবস আজ।
১৯৫১ – মহাকবি কায়কোবাদ নামে সুপরিচিত কাজেম আলী কোরেশি এদিন প্রয়াত হন।
১৯৯৮ – অ্যালান শেপার্ড, মার্কিন নৌ বৈমানিক ও নাসার নভোচারীর প্রয়াণ দিবস আজ।
২০০৪ – এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র