Home » টেস্টে অভিষেক ঘটালেন মুকেশ কুমার, পেলেন ভারতের হয়ে ৩০৮ তম টেস্ট ক্যাপ

টেস্টে অভিষেক ঘটালেন মুকেশ কুমার, পেলেন ভারতের হয়ে ৩০৮ তম টেস্ট ক্যাপ

সময় কলকাতা ডেস্ক : ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে ভারত -ওয়েস্টইন্ডিজ টেস্ট ম্যাচ শুরুর আগেই চমক। ভারতের প্রথম একাদশে শারদুল ঠাকুরের জায়গায় মুকেশ কুমার ।ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, কুঁচকির চোটে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না শারদুল ঠাকুরকে। শারদুলের চোট সুযোগ করে দিল বাংলার মিডিয়াম ফাস্ট বোলার মুকেশ কুমারকে। বাংলার হয়ে বিগত তিন মরশুম ধরে রঞ্জিতে ধারাবাহিক ভালো ফল খেলার পুরস্কার পেলেন মুকেশ কুমার। ভারতের দীর্ঘ নব্বই বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মুকেশ কুমার ৩০৮ তম খেলোয়াড়।

আরও পড়ুন :৪৩ রানের মধ্যে পড়ল চার উইকেট, তবুও বিরাটের সৌজন্যে ম্যাচে ফিরল ভারত

বয়স ২৮ বছর ৯ মাস। জন্ম বিহারের গোপালগঞ্জে।১৯ বছর বয়সে ট্যাক্সির ব্যবসায় যুক্ত বাবার হাত ধরে কলকাতায় চলে আসেন মুকেশ।২০১৫-১৬ সালেই রঞ্জিতে আত্মপ্রকাশ।এরপরে বিগত সাত বছরে ৩৯ টি প্রথম শ্রেণীর ক্রিকেট ২১.৫৫ গড়ে ম্যাচে ১৪৯ টি উইকেট পেয়েছেন মুকেশ। এবছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএলেও খেলেন তিনি। ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার করেছেন একাধিক ম্যাচে।গত বছর রঞ্জি ট্রফিতে বাংলাকে ফাইনালে তোলার তাঁর যথেষ্ট অবদান রয়েছে। নির্বাচকদের নজরে ছিলেন গত দুবছর ধরেই। ইন্ডিয়া এ টিমে ডাক পেয়ে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ভালো বল করেছেন মুকেশ কুমার।ইন্ডিয়া এ টিমের হয়ে ১৭.৫০ গড়ে ১৮ উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে ইনিংসে পাঁচ উইকেট।২০২২ সালেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে যথাক্রমে একদিনের সিরিজে ও টি টোয়েন্টি ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। তবে প্রথম একাদশে সুযোগ মিলছিল না। এবার শারদুলের চোট তাঁকে জায়গা করে দিল। এখন দেখার কুইন্স পার্ক অভালে মুকেশ কুমার প্রাপ্ত সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন?

জ্যাক ক্রলি একাই একদিনে করলেন ১৮৯ রান, চালকের আসনে ইংল্যান্ড

About Post Author