Home » ইমাম-উল ও সাউদ শাকিল শ্রীলঙ্কার বাধা কাটিয়ে জেতালেন পাকিস্তানকে

ইমাম-উল ও সাউদ শাকিল শ্রীলঙ্কার বাধা কাটিয়ে জেতালেন পাকিস্তানকে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২১ জুলাই :  ইমাম-উল বনাম প্রভাত জয়সূর্য।শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের প্রথম টেস্টের শেষদিন এরকমই ছিল। প্রভাত জয়সূর্য যথারীতি তাঁর ভেলকি দেখাতে শুরু করেছিলেন আর ম্যাচের শেষদিন তাঁর বলে পাক অধিনায়ক বাবর আজম ফিরতেই পাকিস্তানের জয় নিয়ে আশঙ্কা দেখা যায়। অথচ এরকম হওয়ার কথা ছিল না। প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নেওয়া পাক বাহিনী শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ করে দেয় ২৭৯ রানে। মাত্র ১৩১ রানের টার্গেট করতে নেমে একটা সময় চাপে পড়লেও ওপেনার ইমাম-উল হক শেষপর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দলকে। ৫০ রানে অপরাজিত থেকে যান ইমাম-উল।প্রসঙ্গত প্রথম ইনিংসে প্রায় সবাই ব্যাট হাতে সাফল্য পেলেও ১ রান করে আউট হন ইমাম-উল। জয়সূর্যের বিরুদ্ধে লড়াইটা জিতলেন ইমাম-উল, আর জেতালেন পাকিস্তানকে ।তবে পাকিস্তানকে জেতানোর পেছনে প্রধান কান্ডারী সাউদ শাকিল। প্রথম ই ইনিংসে তাঁর দ্বিশতরান জয়ের ভিত গড়ে দেয়। সবমিলিয়ে,সিরিজে ১-০ ফলে এগিয়ে থাকল পাকিস্তান

আরও পড়ুন :জ্যাক ক্রলি একাই একদিনে করলেন ১৮৯ রান, চালকের আসনে ইংল্যান্ড

প্রথম টেস্টে পাকিস্তান জিতলেও দু ইনিংসেই ব্যর্থ হলেন বাবর আজম। বরং দু ই ইনিংসেই রান পেয়েছেন সাউদ শাকিল।তাঁর প্রথম ইনিংসের ২০৮ রানের ইনিংস এই টেস্টে নির্ণায়ক হয়ে দাঁড়ায়।তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে।পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে দাগ কেটেছেন শাহিন শাহ আফ্রিদি। দু ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ পাঁচ উইকেট।।

আরও পড়ুন : এবার দেশের জার্সিতে সুদর্শন সাই, পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত

About Post Author