Home » ত্বককে হাইড্রেটেড রাখতে আজ থেকেই কাজে লাগান দই

ত্বককে হাইড্রেটেড রাখতে আজ থেকেই কাজে লাগান দই

সময় কলকাতা ডেস্ক,২১ জুলাইঃ এই গরমের মরশুমে টক দই কমবেশি আমরা সবাই পছন্দ করি। গরমে টক দই খেলে পেট যেমন ঠান্ডা থাকে তেমন অন্ত্রের অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অপরদিকে,ত্বককে হাইড্রেটেড রাখতে টক দই ত্বকের ওপরেও বিশেষ ভাবে প্রভাব ফেলে। এই টক দই খাওয়া তো ভালোই,সেইসঙ্গে ত্বককে হাইড্রেটেড রাখতে এই টকদই আপনি মুখে মাখতেও পারেন। গরমে হওয়া বিভিন্ন ত্বকের সমস্যা থেকে এই টক দই রেহাই দিতে পারে। এই টক দইয়ে আছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও প্রোটিন। টক দই ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

আরও পড়ুন     একটানা প্রবল বৃষ্টিতে মধ্যরাতে আচমকাই ভূমিধস মহারাষ্ট্রে, মৃত ১৩

ফেসপ্যাক
ত্বককে হাইড্রেটেড রাখতে ১ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে ভালো করে মেখে থাকুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন।
আই মাস্ক
এই গরমে সব থেকে বেশি প্রভাব পড়ে চোখের উপর। অনেকের চোখের চারপাশে জ্বালা অনুভব হয়। যাদের এই সমস্যা হয় তারা এক চামচ দইয়ের সাথে শসার পেস্ট মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে এরপর মুখ ধুয়ে ফেলুন। এতে ডার্ক সার্কেল থেকেও মুক্তি পাওয়া যায়।


বডি স্ক্রাব
টক দইকে আপনি বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। এরজন্য আপনাকে টক দইয়ের সাথে ওটস মিশিয়ে ত্বকের ওপর হালকা ভাবে ঘষুন। তারপর এটিকে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত করলে ত্বক মসৃণ ও নরম হয়।
ফেসপ্যাক
ত্বকের পোড়া দাগ মেটাতে, ও সান বার্ন থেকে নিজের ত্বককে রক্ষা করতে টক দইয়ের সাথে অ্যালোভেরা মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন।

About Post Author