Home » ঘন-লম্বা চুল পেতে সপ্তাহান্তে বাড়িতে বসেই করুন চুলের পরিচর্যা

ঘন-লম্বা চুল পেতে সপ্তাহান্তে বাড়িতে বসেই করুন চুলের পরিচর্যা

সময় কলকাতা ডেস্ক,২২ জুলাই: চুল ভালো রাখার জন্যে নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। জেল্লাদার চুল মানেই সঠিক যত্ন। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে দিন দিন চুল পড়তে থাকবে। চুল হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। তাই চুলের পরিচর্যা করার জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। চুলের সমস্যার সমাধান করতে প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। চুলের পরিচর্যা করতে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,শ্যাম্পু করা,ডিপ কন্ডিশনিং এসবের প্রয়োজন হয়।বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঘরোয়া উপায়ে চুলের পরিচর্যা করলে আপনার চুল ও হয়ে উঠবে ঘন,কালো। দেখে নেওয়া যাক ছুটির দিন চুলের পরিচর্যা করতে কি করবেন-

ডিপ কন্ডিশনিং
চুলের ঘনত্ব বজায় রাখতে ও আর্দ্রতা মেটাতে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং প্রয়োজন।এতে চুলে আর্দ্রতার ঘাটতি মেটে। ডিপ কন্ডিশনিং করার জন্যে আপনি প্রয়োজনীয় হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতেও তৈরী করে নিতে পারেন কন্ডিশনিং মাস্ক। ডিম, টক দই এবং আমন্ড অয়েল মিশিয়ে প্রস্তুত করে নিন হেয়ার মাস্ক। আপনার চুলে তা ভালো করে লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।

তেল মালিশ
চুল ভালো রাখতে তেল মালিশ করা অত্যন্ত প্রয়োজন। সঠিকভাবে তেল মালিশ করলে তা পুষ্টির জোগান বাড়াতে সাহায্য করে। তেল চুলের রুক্ষতা মেটায়। তাই সপ্তাহে অন্তত একটা দিন চুলে তেল মালিশ করা প্রয়োজন। দরকার হলে শ্যাম্পু করার আগের দিন রাতে চুলে তেল লাগিয়ে নিন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সামান্য পরিমান গরম তেল ভালো করে স্ক্যাল্পে মালিশ করুন বিশেষজ্ঞদের মতে এতে রক্ত সঞ্চালন ভালো হয়। খুব তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হয়।


তিনদিন অন্তর শ্যাম্পু
গরম কালে চুলে অতিরিক্ত ঘামের ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। মাথার মধ্যে আঠালো ভাব বেড়ে যায়।যতদিন যাচ্ছে বেড়েই চলেছে দূষণ। তাই চুল ভালো রাখার জন্যে সঠিক উপায়ে পরিচর্যা করা প্রয়োজন। শ্যাম্পু বা ক্লিনজারের প্রধান ও অন্যতম কাজই হল পরিস্কার করা। তাই বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করা একান্ত প্রয়োজন।

পুষ্টিকর খাবার খান
চুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার রাখুন আপনার খাদ্য তালিকায়। পুষ্টিকর খাবার আপনার শরীরে উপযুক্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতি মেটাবে। আপনার দৈনন্দিন ডায়েটে দুধ, ডিম, মাছ, মাংস, ফল, সবুজ শাক-সবজি অবশ্যই রাখুন। পর্যাপ্ত পরিমান ঘুম ও দিনে অন্তত ৩ লিটার জলপান একান্ত প্রয়োজন।

About Post Author