সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাই : মার্কিন যুক্তরাষ্ট্রে এয়ার ট্যাক্সি অত্যন্ত জনপ্রিয়। ২০১৮ সালে উবেরের তরফে জানানো হয়েছিল, ভারত সহ মোট পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি চালু করা হবে। মুম্বাইয়ে বিশেষ ব্যাটারি প্রযুক্তি মারফত এই আর ট্যাক্সি চালু হওয়ার কথা ২০২৩ সালে। আর এই এয়ার ট্যাক্সি যতই জনপ্রিয় হোক- অনেক সময় এই এয়ারট্যাক্সির সফর হয়ে উঠেছে প্রাণঘাতী। ২০২১ সালের ৫ নভেম্বর, ব্রাজিলে পেয়ার ট্যাক্সিতে নিজের কনসার্টে অংশ নেওয়ার জন্য মিনাস গেরাইসের দিকে যাত্রা করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি সঙ্গীতশিল্পী মারিলিয়া ডায়াস মেনডোসা।বিষাদের গান গেয়ে খ্যাতিলাভ করার পাশাপাশি মেনডোসা ব্রাজিলে পরিচিত ছিলেন সোফ্রেন্সিয়ার রানী নামে। সারতানেজো গানের ধারাকে বিশ্বে জনপ্রিয় করেছিলেন মেনডোসা । ২০২১ সালের নভেম্বর মাসের ৫ নভেম্বর তাঁর উড়ানটি ভেঙে পড়তেই ২৬ বছর বয়সেই শেষ হয়ে যায় অসম্ভব প্রতিভাময়ী এই শিল্পীর জীবন।

নিজেই লিখতেন, সুর ও দিতেন, যন্ত্রসঙ্গীতে দক্ষ ছিলেন মেন্ডোসা।১৯৯৫ সালে ক্রিষ্টিয়ানোপোলিসে জন্মেছিলেন আর মাত্র ২০ বছর বয়সে সঙ্গীত জগতে মঞ্চে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ পায়। ২লক্ষ ৪০ হাজার কপি বিক্রি হয় অ্যালবামটির।”ইনফিয়েল ” গানটি পায় অসম্ভব জনপ্রিয়তা। দ্বিতীয় অ্যালবাম রেলিদেদের জন্য তিনি পান গ্রেমি মনোনয়ন। অচিরেই বিশ্বব্যাপী খ্যাতি আসে মারিলিয়ার ।
উড়ানে অন্তিম যাত্রার দিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার আংকেল, তাঁর প্রযোজক ও উড়ানের দুই ক্রু মেম্বার। আকাশযান আছড়ে পড়ায় কেউ প্রাণে বাঁচেন নি।২৬ বছর বয়সী শিল্পীকে দেখার সুযোগ সেদিনই চিরতরে হারিয়েছেন শ্রোতারা।থেকে গিয়েছে শ্রোতাদের জন্য ইনফিয়েল,কুইডা বেম দেলা,সুপেরা -র মত জনপ্রিয় গানগুলি। ১৬ জুলাই ছিল মারিলিয়া মেন্ডোসার জন্মদিন।।
আরও পড়ুন : উত্তপ্ত মণিপুরে মহিলাদের লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার আরও ১


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ