Home » অভিষেকেই এমএলএস মাতালেন লিওনেল মেসি, দেখে নিন বিশ্বমানের গোল

অভিষেকেই এমএলএস মাতালেন লিওনেল মেসি, দেখে নিন বিশ্বমানের গোল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাই: ইন্টার মিয়ামির হয়ে অবিস্মরণীয় অভিষেক লিওনেল মেসির। ম্যাচের ৯৪ মিনিটে ফ্রিকিক থেকে দর্শনীয় গোল করলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার  লিওনেল মেসি। এমএলএস লিগ কাপে শুক্রবার রাতে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। মেসির গোলের সৌজন্যেই ২-১ গোলে জয় পেল ইন্টার মিয়ামি।

আরও পড়ুন   বিরাট ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে

 

আমেরিকার ‘সকার লিগ’ নিয়ে ফুটবল মহলে সেরকম আগ্রহ ছিল না এতদিন। কিন্তু আর পাঁচটি মরশুমের থেকে শুক্রবার ছিল ব্যতিক্রম। কারণ, এদিনই ইন্টার মিয়ামি দলের হয়ে প্রথম মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্যারিসের পর্ব সাঙ্গ করে, যিনি নাম লিখিয়েছেন আমেরিকার লিগে। শুধু মেসিই নন বার্সেলোনায় মেসির প্রাক্তন স্প্যানিশ সতীর্থ সের্জিও বুস্কেটসও এদিন প্রথম গোলাপী জার্সিতে মাঠে নামেন। যদিও ক্যামেরার লেন্স ও সমর্থকদের চোখ দুটিই ছিল একজনের দিকে। তিনি লিওনেল মেসি। ফুটবল প্রেমীদের কাছে যিনি স্বপ্নের রাজপুত্র।

সমর্থকদের এদিন নিরাশ তো করলে নই না। বরং দিলেন বিশাল উপহার। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে বক্সের অনেকটা বাইরে থেকে ফ্রিকিক পায় ইন্টার মিয়ামি। সেখান থেকে তাঁর বাম পায়ের শট, চার ক্রুজ আজুল ডিফেন্ডারের দেওয়াল অতিক্রম করে জড়িয়ে যায় জালের উপরের বাম কোণে। বিপক্ষের গোলরক্ষক শরীরটি সঠিক দিকে ছুঁড়ে দিয়েও বলের নাগাল পাননি। পাওয়ার কথাও নয়। বিশ্বের কোনও গোলরক্ষকই পেতেন না। আর এই গোলের মধ্যে দিয়েই ইন্টার মিয়ামিকে তাঁদের সংক্ষিপ্ত ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুহূর্তটি উপহার দিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।

আরও পড়ুন   ক্যারিবিয়ান সফরে স্বমহিমায় কিং কোহলি, জেনে নিন কোন কোন রেকর্ড ভাঙলেন

এদিন ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল মেসির নতুন ক্লাব। এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়াম সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকল। অচেনা গোলাপী জার্সিতে ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশ করলেন বিশ্ব ফুটবলের বিস্ময়। পরিচিত ১০ নম্বর জার্সিতে ফের ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করলেন তিনি। প্রসঙ্গত, প্যারিসে তিনি পরতেন ৩০ নম্বর জার্সি। পরিচিত ও পয়মন্ত ১০ নম্বর জার্সি পরে ফের চেনা ছন্দে ধরা দিলেন এলএমটেন। ম্যাচের ৬৫ মিনিটে সমতা ফেরায় ক্রুজ আজুল। এরপর যখন সবাই ধরেই নিয়েছিলেন মেসির আমেরিকায় অভিষেক হবে অমীমাংসিত ম্যাচ দিয়ে, তখনই ইতিহাস অন্যরকমভাবে লিখলেন মেসি।

About Post Author