Home » পছন্দমত ভিআইপি মোবাইল নম্বর নিতে চান? সস্তায় দারুণ অফার দিচ্ছে জিও

পছন্দমত ভিআইপি মোবাইল নম্বর নিতে চান? সস্তায় দারুণ অফার দিচ্ছে জিও

সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকেই ভিআইপি মোবাইল নম্বর রাখতে চান। এর জন্য প্রচুর গাঁটের কড়িও খরচা করতে হয়। কিন্তু জানেন কি জনপ্রিয়তার কথা মাথায় রেখে গ্রাহকদের জন্য খুব কম খরচে ভিআইপি মোবাইল নম্বর অফার করেছে জিও। যেখানে আপনি নিজের পছন্দ মতই মোবাইল নম্বর বেছে নিতে পারবেন। এমনকী আপনার জন্মের তারিখ অনুযায়ী মোবাইল নম্বর পেয়ে যাবেন। তবে জিও-র এই অফারটি শুধুমাত্র জিও প্লাস পোস্টপেইড ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ। আপনি এই ভিআইপি মোবাইল নম্বরের জন্য ঘরে বসে অনলাইনেই আবেদন করতে পারবেন।


আসুন একনজরে দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে আবদেন করবেন-

প্রথমেই আপনাকে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপরে সেলফ কেয়ার অপশনে যেতে হবে এবং চয়েস নম্বর অপশনে ক্লিক করতে হবে।
সেখানে আপনাকে আপনার বর্তমান মোবাইল নম্বর লিখতে হবে।
এরপরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে
এবার ভেরিফিকেশনের পর একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে আপনার পছন্দের ৪টি মোবাইল নম্বর লিখতে হবে।

আরও পড়ুন   মারিলিয়া মেনডোসা : এক অকালে ঝরে যাওয়া অনন্যা সঙ্গীতশিল্পী


এরপর ১০ ডিজিটের অনেকগুলি মোবাইল নম্বরের অপশন আপনাকে দেখানো হবে, যার মধ্যে আপনি যে কোনও একটি নম্বর বেছে নিতে পারেন।
এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
তারপর আপনাকে পে নাউ অপশনে ক্লিক করতে হবে।
পেমেন্টের জন্য আপনি ইউপিআই, গুগল পে, ফোন পে, ক্রেডিট এবং ডেবিট কার্ড অপশনগুলি পাবেন।
এরপর ৪৯৯ টাকায় আপনার নামে একটি নতুন মোবাইল নম্বর রেজিস্টার করা হবে।

About Post Author