সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই: গরমকালে চুল ভালো রাখতে হলে নিয়মিত চুলের যত্ন নিতে হবে। এরজন্য নিয়মিত শ্যাম্পু তো করতেই হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখলেই আপনার চুলও ভালো রাখা সম্ভব। আবার গরমকালে চুল ভাল রাখতে নিয়মিত তেল মাখতে হবে। সেইসঙ্গে আপনাকে ডায়েটের দিকেও নজর দিতে হবে। ডায়েটে নজর দিতে পারলে আপনার চুলের সমস্যা আরও কমে যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে, ডায়েটে কোন কোন খাবার রাখলে তা আপনার চুলের জন্য আরও ভালো হতে পারে। গরমকালে চুল ভালো রাখতে রাজমার ডাল দারুণ কাজ করে। এছাড়াও আপনি গরমকালে চুল ভাল রাখতে এমন কিছু খাবার খেতে পারেন,যাতে দারুণ উপকার পাওয়া যায়।

বিনস
বিনস চুলের জন্য খুবই উপকারী। তাই চুলের জেল্লা ফেরাতে আপনি রোজ খাবারের পাতে বিনস রাখতে পারেন। এই পরিমাণে বিনস খেলে ৯.৫ গ্রাম প্রোটিনের ঘাটতি পূরণ হবে। পাবেন ১৩৬ ক্যালোরিও। তবে এটি রান্না করার সময়ে চিনি বা তেল যোগ করবেন না। তাহলে উপকারের থেকে ক্ষতির আশঙ্কাই থাকবে বেশি।
সয়া প্রোটিন পাউডার
চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সয়া প্রোটিন পাউডার। এটি খুব সহজেই শরীরে প্রোটিনের ঘাটতি মেটায়। এতে ক্যালোরির পরিমাণও অনেক কম। তাই এটি খেলে যে আপনার ওজনও বেশি বাড়বে না, সেই কথা হলফ করে বলা যায়।
ডিম
চুলের জন্যে উপকারী বায়োটিনের অন্যতম উৎস হল ডিম। তাই ঘন ও জেল্লাদার চুল পেতে দিনে অন্তত একটি ডিম আপনি খেতেই পারেন। চুলের বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। এক্ষেত্রে আপনি মাঝারি মাপের একটি ডিম প্রতিদিন খেতে পারেন। একটি ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে। ৬৬ ক্যালোরির ঘাটতি মেটে।
ত্রিফলা
ত্রিফলা আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভালো। প্রতিদিন ত্রিফলা খাওয়ার অভ্যাস করলে স্বাস্থ্যের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ত্রিফলা। চুলে তাড়াতাড়ি পাক ধরে যাওয়াও রোধ করে। বাজারে ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে পান করুন। আপনি মধু মিশিয়েও এটি পান করতে পারেন। এতে উপকার পাবেন।



More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে