Home » বয়সের আগেই ত্বকে বলিরেখা? ত্বকের ভাঁজ দূর করতে আজ থেকেই এই খাবার খান

বয়সের আগেই ত্বকে বলিরেখা? ত্বকের ভাঁজ দূর করতে আজ থেকেই এই খাবার খান

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাইঃ এখনকার দিনে বেশিরভাগ মহিলাদের বয়স ৪০ না পেরোতেই ত্বকে শিথিলতা-সহ ব্রণ,দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। ব্রণ, দাগ-ছোপ থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পর্যাপ্ত পরিমাণের নিউট্রিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সময়ের ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করে। বয়স ৩০ পেরোলেই ত্বকের শিথিলতা কমতে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেনের ঘাটতির কারণে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হতে শুরু করে। যার ফলে ত্বকে বলিরেখা স্পষ্ট হতে থাকে। তাই বয়স বাড়লে প্রতিদিনের ডায়েটও নজর রাখতে হবে। ত্বকে বলিরেখা পড়ার সঙ্গে সঙ্গে বয়সটা যেন একলাফে দ্বিগুণ বেড়ে যায়। অ্যান্টি-এজিং ক্রিম মেখে ত্বকে বলিরেখা দেখা দেওয়ার সমস্যা কিছুটা সামাল দেওয়া যায়। তবে চিরতরে তা দূর করতে গেলে আপনি যদি প্রতিদিনের খাবারে নজর দেন, তাহলে এই সমস্যা অনেকটা দূর করা যেতে পারে। দেখে নেওয়া যাক এমন কিছু খাবারের তালিকা-

টমেটো
লাইকোপিন হল রক্ত এবং টিস্যুতে পাওয়া একটি পদার্থ যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। টমেটো এবং তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন পাওয়া যায়। যা আপনার বয়স ৩০ পেরোতেই দারুণ কাজ দেবে।
আঙুর
আঙুরে রয়েছে রেসভেরাট্রল, যা একটি পলিফেনল। এই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য খুব ভাল। এটি ব্লুবেরি, ডার্ক চকোলেট এবং কোকোতেও পাওয়া যায়। তাই যৌবন ধরে রাখতে আঙুর খান।

আরও পড়ুন  ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, প্লেটলেটের ঘাটতি ঠেকাতে গাইডলাইন জারি রাজ্যের


পেঁপে
বলিরেখা পড়বে না এমন ত্বক চাইলে পেঁপে অবশ্যই খেতে হবে। কেননা পেঁপে-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ। ত্বকের বিভিন্ন কালচে দাগছোপ দূর করতে সাহায্য করে এই ফল। এর পাশাপাশি বলিরেখা কমাতেও সাহায্য করে পাকা পেঁপে।


ব্রকলি
ব্রকলিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ব্রকলি। যা শরীরকে সুস্থ রাখে। এছাড়া এতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে। যা ত্বকের প্রধান প্রোটিন। এতে ত্বক টানটান থাকে।
বাদাম
বাদামে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং প্রোটিন ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা হার্টে ও ত্বকের জন্য ভাল। খাদ্যতালিকায় আজই বাদাম, কাজু, আখরোট এবং আমন্ড অন্তর্ভুক্ত করুন।

About Post Author