সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : প্রত্যেকের জীবনেই কোনও না কোনও প্রতিবন্ধকতা থাকে। কেউ সেটা নিয়ে হতাশায় ভোগেন, অনেকে সেটাকে চ্যালেঞ্জ মনে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। জীবনের চ্যালেঞ্জ নেওয়া মানুষের মধ্যে একজন বাংলার সৌম্যদীপ চক্রবর্তী। জন্ম থেকেই দুটি কানে শুনতে পায় না সৌমদীপ। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করেই ব্যাডমিন্টনের ৱ্যাকেট হাতে নিজের পরিচয় গড়ে তুলেছে সে। ব্রাজিলের প্যারা ডি মিনাসে সদ্য সমাপ্ত ষষ্ঠ ওয়ার্ল্ড ডিফ ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেই বাজিমাৎ করল সৌম্যদীপ। একেবারে চার-চারটি পদক ঝুলিতে ভরে দেশে ফিরল বাংলার ছেলে সৌম্যদীপ – যার কাছে প্রতিবন্ধকতা শেষ কথা নয়,পদক শেষ কথা।
প্যারা ডি মিনাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফ ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে, সিঙ্গলসে, মিক্সড ডাবলসে একের পর এক পদক নিজের ঝুলিতে ভরেছে বাংলার ছেলে সৌমদীপ। তার এই আনন্দের কথা বলতে গিয়ে সৌমদীপের মা বাবার মুখে গর্বের হাসি। ছেলের সব জয়ের সমস্ত কৃতিত্ব তাঁরা দিয়েছেন কোচকে।দিনে ৩ বার প্র্যাকটিস করে সৌমদীপ, ছোট থেকেই খেলায় বিশেষ আগ্রহ ছিল তার। তাই আগ্রহকে সব সময় প্রাধান্য দিয়ে গিয়েছেন বাবা-মা। তাই নিজের এই সাফল্যকে বাবা মা ও কোচের উদ্দ্যেশ্যে উৎসর্গ করলেন সৌমদিপ।
আজও আমাদের সমাজে শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সমাজের মূল স্রোতে যুক্ত করার লড়াইটা নেহাৎ সহজ নয়। নানা রকম বাঁধা বিপত্তি থেকে ই যায়, তবে সব বিপত্তিকে আউট করে জয়ী এখন সৌম্যদীপ।
আরও পড়ুন : মহিলা ফুটবলের রাজকন্যা আলেক্সিয়া পুতেল্লাস


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে