সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ শ্রাবণ মাসেও তীব্র গরমে নাজেহাল অবস্থা আট থেকে আশি সবারই। আর এই গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবারই বাইরে যেতে হয়। সেই কারণে ব্ল্যাকহেডস এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। এইসব সমস্যার থেকে বাঁচতে অ্যাভোকাডোর ফেসপ্যাক দারুণ কাজ করে। অ্যাভোকাডোর ফেসপ্যাক বানাতে বাড়িতে থাকা প্রয়োজনীয় কিছু উপকরণ কাজে লাগাতে পারেন। তার মধ্যে যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকে দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। তাই ত্বকের যত্ন নিতে অ্যাভোকাডোর ফেসপ্যাক ছাড়াও টকদই,হলুদ,মধু,দুধ দারুণ কাজ করে।

অ্যাভোকাডো এবং টকদই এর ফেসপ্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে।

হলুদ, মধু এবং দুধের ফেসপ্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,এক চা চমচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন। মধু ত্বক হাইড্রেট এবং নরম-কোমল করে তোলে। দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন হজমের সমস্যায় দারুণ কাজ দেবে গোলমরিচ

হলুদ,লেবুর রস এবং মধুর ফেসপ্যাক
লেবুর রস ত্বকের কালো দাগ,ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এমনকী ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে। মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে। ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,১/২ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে