Home » ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, সকাল থেকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সমর্থকরা

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, সকাল থেকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সমর্থকরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অগস্ট: ১ লা অগস্ট দিনটি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই স্পেশাল। আবেগেরও বটে। কারণ এদিন কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। চলতি বছর ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে ইস্টবেঙ্গল সমর্থকরা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় ক্লাবের এই দিনটিতে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন ক্লাবের সভ্য সমর্থকরা।

আরও পড়ুন     তরুণ তুর্কিদের হাতেই ভবিষ্যতের মশালের ব্যাটন

সকালেই ক্লাবের সকল শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ক্লাবের প্রধান বিনিয়োগকারী সংস্থা। প্রথা মেনেই সকালবেলা ক্লাব তাঁবুতে হাজির হয়ে গিয়েছিল অতীত দিনের দিকপাল ফুটবলাররা। ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর ছবিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে নতুন দিনটিকে বরণ করেন ক্লাবের কিংবদন্তিরা। ক্লাব লনে গর্বের লাল হলুদ পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, মিহির বসু, তরুণ দে-সহ ক্লাবের অন্যান্য প্রাক্তনরা। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। এছাড়াও সকালে ক্লাবে উপস্থিত হয়েছিলেন রিজার্ভ দলের ফুটবলাররা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেকও কাটেন প্রাক্তনরা। সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবসে সকাল থেকে চাঁদের হাট ইস্টবেঙ্গল ক্লাবে। এই বছরে ইস্টবেঙ্গল দিবসে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এবার ক্লাবের ভারত গৌরব সম্মান তুলে দেওয়া হবে শিল্পপতি রতন টাটার হাতে। তবে, সূত্রের খবর শারীরিক অসুস্থতার জন্য তিনি সশরীরে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে উপস্থিত থাকতে পারবেন না।

About Post Author