Home » প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, সাড়া দিচ্ছেন চিকিৎসায়

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, সাড়া দিচ্ছেন চিকিৎসায়

সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা। তবে সঙ্কটমুক্ত নয় বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সকালে মেডিক্যাল বোর্ডের সদস্যরা নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যপরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে বাইপ্যাপ সাপোর্টেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাইপ্যাপের মাধ্যমে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সন্তোষজনক রয়েছে তাঁর হেলথ প্যারামিটার। রাতে রাইলস টিউব দিয়েই খাওয়ানো হয়েছে বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। সোমবার সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেস্টে সিটি স্ক্যান করানো হয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে জানা গিয়েছে, বুদ্ধবাবুর ফুসফুসের দু’দিকেই সংক্রমণ রয়েছে। তবে বাঁদিকের তুলনায় ডানদিকের ফুসফুসে সংক্রমণের মাত্রা বেশি। এদিন দুপুর সাড়ে ১২ টা নাগাদ মেডিক্যাল বোর্ডের বৈঠকও বসে।   

ওই বৈঠকের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই কমেছে। তবে,প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর শরীরে ক্লেবশিয়েলা নামের মারণ ব্যাক্টেরিয়ার খোঁজ মিলেছে। যার কারণে ফুসফুসের দু’দিকেই আক্রমণ করেছে নিউমোনিয়া। ফুসফুসের সংক্রমণ কমাতে হাই ডোজের একাধিক অ্যান্টিবায়োটিক চলছে। বুদ্ধবাবুর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। রাইলস টিউবে তরল খাবার দেওয়া হচ্ছে। কয়েকটি রক্তের পরীক্ষা পুনরায় করা হয়েছে। সেই রিপোর্ট আগের তুলনায় অনেকটাই ভালো বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন     ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর, ওয়াক আউট বিজেপি-র

আরও পড়ুন     সঙ্কটজনক অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্য,ডানদিকের ফুসফুসে সংক্রমণের মাত্রা অনেকটাই বেশি

প্রসঙ্গত,শনিবার বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খবর পেতেই বিকেল ৪টে ২০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাড়িতে। মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে পাম এভিনেউয়ের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসেন ওই বেসরকারি হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছিল বলেই সূত্রের খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে,২০১৮ সাল থেকে বাড়িতেই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ২৪ ঘণ্টা শ্বাসপ্রশ্বাস নেন তিনি। এই অবস্থায় বুধবার থেকে নিউমোনিয়া সংক্রণে আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডির সমস্যাও রয়েছে বুদ্ধবাবুর। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। শনিবার তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছিল অ্যান্টিবায়োটিক। এরপর অক্সিজেন মাত্রা ৭০ এ নেমে যাওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন গ্রিন করিডর করে দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু রাস্তাতেই তাঁর শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে যায়।

About Post Author