Home » ত্বকের দাগছোপ দূর করতে ম্যাজিকের মত কাজ করে গাজরের ফেসপ্যাক

ত্বকের দাগছোপ দূর করতে ম্যাজিকের মত কাজ করে গাজরের ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: ত্বকের যত্নে সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। ত্বকের যত্ন নেওয়ার সময়ে অজান্তেই কোনও না কোনও খামতি থেকে যায়। সবসময় এমন করেই ত্বকের যত্ন নিতে হবে, যাতে আপনাকে পার্লরে গিয়ে টাকা খরচ করতে না হয়! তীব্র গরমে নাজেহাল অবস্থা আট থেকে আশি সবারই। আর এই গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবারই বাইরে যেতে হয়। সেই কারণে ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। এইসব সমস্যার থেকে বাঁচতে গাজরের ফেসপ্যাক দারুণ কাজ করে। গাজরের ফেসপ্যাক বানাতে বাড়িতে থাকা প্রয়োজনীয় কিছু উপকরণ কাজে লাগাতে পারেন। তার মধ্যে যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকে দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। তাই ত্বকের যত্ন নিতে গাজরের ফেসপ্যাক ছাড়াও শসা,মুলতানি মাটি, গ্লিসারিন, বেসন দারুণ কাজ করে।

বেসন ও গাজরের ফেসপ্যাক
দুচামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যায় দারুণ কাজ করে এই ফেসপ্যাক। এছাড়াও আপনি টক দইয়ের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
বেকিং সোডার ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা খুব ভালো কাজ করে।তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।বেকিং সোডার মধ্যে থাকা আ্যন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে।

শসা ও গাজরের ফেসপ্যাক

ত্বকে যত্নে শসা ও গাজর ভালো কাজ করে। এক্ষেত্রে অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দারুণ ফল পাবেন।
চন্দন এবং কাঁচা দুধের ফেসপ্যাক
প্রথমে ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। এতে কিছু পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টটি মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগান। এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে ২ থেকে ৩ বার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন।

About Post Author