স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ আগস্ট: ক্যারিবিয়ান সফরে ফের হারের মুখ দেখল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারতে হল হার্দিক বাহিনীকে। রবিবার গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৫২ রান তোলে ভারত। তিলক বর্মার ৪১ বলে ৫১ রান, অধিনায়ক হার্দিকের ১৮ বলে ২৪ রান করেন। এই দুই ব্যাটার ছাড়া এদিনও মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং অর্ডার।

রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পরে যায় রোভমান পাওয়েলেরা। প্রথম ওভারে ২ উইকেট নিয়ে ক্যারিবিয়ান শিবিরকে ধাক্কা দেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। যদিও প্রাথমিক ধাক্কা সামলিয়ে ম্যাচে ফেরে ইন্ডিজ শিবির। সৌজন্যে নিকোলাস পুরান। ৪০ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন পুরান। বিধ্বংসী ব্যাটিং করা পুরানকে ফিরিয়ে আন্তর্জাতিক টি ২০ ম্যাচে উইকেটের খাতা খুললেন মুকেশ কুমার।
আরও পড়ুন নতুন মরশুমে পুরনো জ্বরে আক্রান্ত ইস্টবেঙ্গল, ড্র করেই ডুরান্ড অভিযান শুরু লাল-হলুদের

এই ম্যাচে পুরানকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক পাওয়েল ও হেটমায়ার। শেষ চার ওভারে ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল ইন্ডিজ শিবিরের। ভারতের দরকার ছিল ২ উইকেট। স্লগ ওভারে ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন বাংলার মুকেশ কুমার। কিন্তু ভারতীয় বোলাররা ভারতকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন। ওয়স্টইন্ডিজের হয়ে বাকি কাজটি করেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্টইন্ডিজ। ২০১৬ সালের পর ভারতকে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের