স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অগস্ট: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের দুরন্ত জয় ভারতের। রবিবার মালয়েশিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল ভারত। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে চলে গেলেন হরমনপ্রীত সিংহেরা। ভারতের হয়ে গোলগুলি করেছেন কার্তি সেলভম, হার্দিক সিংহ, হরমনপ্রীত, গুরজন্ত সিংহ এবং যুগরাজ সিংহ। একইসঙ্গে সেমিফাইনালের দিকেও একধাপ এগিয়ে গেল ভারত।
আরও পড়ুন নতুন মরশুমে পুরনো জ্বরে আক্রান্ত ইস্টবেঙ্গল, ড্র করেই ডুরান্ড অভিযান শুরু লাল-হলুদের

ফের হকি কোর্টে দাপট দেখাল ভারত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন হরমনপ্রীত, হার্দিকরা। প্রথম কোয়ার্টারের শেষের দিকে প্রথম গোল পেয়ে যায় ভারত। হরমনপ্রীতের মাপা পাস থেকে ভারতের হয়ে গোলের খাতা খোলেন কার্তি। দ্বিতীয় কোয়ার্টারে মাঠের লড়াইয়ের আগ্রাসন বজায় রাখে ভারত। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত। দ্বিতীয় গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় তৃতীয় কোয়ার্টার পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট প্রতিহত হলে, গোল করেন হার্দিক।
আরও পড়ুন ক্যারিবিয়ান সফরে ফের ধাক্কা ভারতের, দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারলেন হার্দিকরা

ম্যাচের ৪২ মিনতির তিনটি পরপর অনেকগুলি পেনাল্টি কর্নার পায় ভারত। তৃতীয়টি থেকে গোল করেন হরমনপ্রীত। এই কোয়ার্টারেই ভারতের হয়ে ব্যবধান ৪-০ করেন গুরজন্ত। এবার গোলের বল বাড়িয়েছিলেন হার্দিক। ভারতের পঞ্চম গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। এবার গোলদাতা যুগরাজ। পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগিয়ে শক্তিশালী মালয়েশিয়াকে হারাল ভারত। প্রথম ম্যাচে চিনকে হারলেও দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় অমীমাংসিত। ওই ম্যাচে টানা ৯ টি পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগাতে পারেনি। মালয়েশিয়ার বিপক্ষে সেই ড্রয়ের ধাক্কা কাটিয়ে প্রতিযোগিতায় ফের স্বমহিমায় দেখা গেল মেন ইন ব্লুকে। আর সৌজন্যে সেই পেনাল্টি কর্নার। এই ম্যাচে ৫ গোলের মধ্যে ৪ টি এসেছে পেনাল্টি কর্নার থেকেই। আগামী সোমবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার