সময় কলকাতা ডেস্ক,১২ আগস্ট : বিগত কয়েকবছর ধরেই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের শেষে বিষণ্ণ হয়ে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। বারবার ভুল করেছেন ডিফেন্ডাররা। এবার লুকাস ও জর্ডন এলসে ডিফেন্সে দায়িত্ব সামলাবেন সঙ্গে থাকতে পারেন নুঙ্গা। এদের মধ্যে এশীয় কোটার প্লেয়ার হিসেবে ইতিমধ্যেই জর্ডন এলসে ময়দানে আত্মপ্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার এই ফুটবলারের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ডার্বির মহারণে কী করবেন এলসে তা সময়ই বলবে। কেমন ফুটবলার এই জর্ডন এলসে?

অস্ট্রেলিয়ান জর্ডন এলসের ফুটবল গ্রাফ মাঝেমাঝেই ওঠানামা করেছে। তবে এই মুহূর্তে ফিফা ৱ্যাঙ্কিং-এ ২৭ নম্বরে থাকা অস্ট্রেলিয়ায় জর্ডন এলসে একটি সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ের ক্লাব ফুটবল এ লিগ খেলছেন তিনি। অস্ট্রেলিয়ার অন্যতম শ্রেষ্ঠ ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডের হয়েই ফুটবল জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। শেষ মরশুমে নিউ ক্যাসেল জেটস থেকে পার্থ গ্লোরিতে যোগ দেন তিনি।২৯ বছর বয়সী সুঠাম চেহারার অধিকারী জর্ডন এলসে খেলার মাঠে তার রাফ এন্ড টাফ খেলার জন্য বিখ্যাত। কিছু ক্ষেত্রে কুখ্যাতও বটে। তার মারকুটে প্লেইং স্টাইল অনেক সময় বিপক্ষের আতঙ্কের কারণ হলেও মাঝেমাঝেই নিজের দলের বিপদে ডেকে আনেন তিনি। লালকার্ড দেখা তাঁর কাছে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তাঁর ক্যারাটে কিকের কুখ্যাতি অস্ট্রেলিয়া জোড়া। গত মরশুমে নিউকাসেল জেটস ও পার্থ গ্লোরির মধ্যে খেলায় পার্থ গ্লোরির রায়ান উইলিয়ামসের মুখে বুট শুদ্ধ পা তুলে দেন। এই ক্যারাটে কিকের জন্য লাল কার্ড দেখা ছাড়াও দুটি ম্যাচ সাসপেন্ড হন তিনি। ক্যারাটে কিক এলসের খেলার অঙ্গ। এই ঘটনার কিছুদিনের মধ্যেই তিনি পার্থ গ্লোরিতে যোগ দেন।প্রসঙ্গত রায়ান উইলিয়ামও এবার ভারতে আই এস এলে খেলবেন। পার্থ গ্লোরিতে যোগ দেওয়ার পরেও এলসের মারকুটে স্বভাব বদলায় নি। পার্ট গ্লোরির হয়ে মাত্র ১০ টি ম্যাচ খেলেছেন। তারমধ্যে একটি ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স-এর বিরুদ্ধে খেলা শুরুর ৫৭ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখতে হয় ভয়ঙ্কর ট্যাকল করার জন্য। জর্ডন এলসে যতই খেলায় শরীরকে ব্যবহার করুন না কেন, অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার হিসেবেই তাঁকে দেখা হয় তাঁকে। বিশেষজ্ঞরা বলেন, এলসের নীতি বল নিয়ে প্লেয়ারকে তাকে টপকে যেতে দেওয়া যাবে না।ইস্টবেঙ্গলের হয়ে তিনি কতটা সফল হবেন তা এখন দেখার।।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?