Home » ত্বকে শিথিলতা দূর করতে ভরসা রাখুন এই খাবারগুলির ওপর

ত্বকে শিথিলতা দূর করতে ভরসা রাখুন এই খাবারগুলির ওপর

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট: গরমে নারী পুরুষ উভয়কেই ত্বকের যত্ন নিতে হয়। এই সময় ত্বকের প্রতি বাড়তি যত্ন নেওয়া দরকার। তবে এখনকার দিনে বেশিরভাগ মহিলাদের বয়স ৪০ না পেরোতেই ত্বকে শিথিলতা সহ ব্রণ,দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। ত্বকে শিথিলতা,ব্রণ, দাগ-ছোপ থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। বয়স ৫০ পৌঁছনোর আগেই কপাল জুড়ে বলিরেখা দেখা দেয়। ত্বক বিশেষজ্ঞরা বলেছেন, আপনি যদি প্রতি দিনের খাবারে নজর দেন তাহলে এই সমস্যা অনেকটা দূর করা যেতে পারে। ত্বকের সৌন্দর্য শুধুমাত্র যে মেকআপ বা বিভিন্ন ক্রিম থেকে আসে না তা কিন্তু একেবারেই নয়। এর জন্য আপনাকে অবশ্যই কয়েকটি খাবার প্রতিদিন খেতেই হবে। স্বাস্থ্যকর জীবনধারা,পর্যাপ্ত ঘুম,সঠিক খাদ্য এমন অনেক কিছুরই যত্ন নিতে হবে আপনাকে।

বিভিন্ন মরশুমি ফলের রস
গ্রীষ্মকাল এলেই বাজারে তরমুজ,কমলালেবু,আঙ্গুর,শসা,আম ইত্যাদি রসালো ফল পাওয়া যায়।গরমকালে অতিরিক্ত ঘাম হবার জন্য শরীরে জলের ঘাটতি থাকে।জলের অভাবে ত্বকে নানা সমস্যা দেখা দেয়।তাই জলের পরিমাণ ঠিক রাখতে প্রচুর পরিমাণে জল খয়ার পাশাপাশি ফলের রসও খেতে হবে।ফলের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে।
পুষ্টিকর খাবার খান
বিট-গাজর সারাবছরই বাজারে পাওয়া যায়। তেলমশলা দেওয়া রান্না বা ভাজাভুজি খাবেন না। বিটের মধ্যে রয়েছে এমন কিছু গুণ রয়েছে যা ত্বকের জন্য ভীষণ কার্যকরী। এতে রয়েছে প্রচুর পরিমানে ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, ভিটামিন সি ও আয়রন। ভিটামিন এ ও ক্যারোটিনয়েড রয়েছে। এছাড়াও রয়েছে লুয়েটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট। বিট ত্বক টান টান রাখে।ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

আরও পড়ুন          যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য

পেঁপে
ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী।পেঁপে খেলে বা ত্বকে মাখলেও খুব ভালো।ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে।ত্বকের কোষে পুষ্টি জোগায়।ত্বকের দাগছোপও দূর করে।এছাড়াও আপনি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে পেঁপে দিয়ে ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন।
কলা
কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার।যা ত্বকের মসৃণতা বজায় রাখে।কলার মধ্যে থাকা আ্যন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ব্রণ প্রতিরোধে ও কোলাজেন উৎপাদনে সাহায্য করে।কলা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে রোজের খাদ্য তালিকায় রাখুন কলা।

About Post Author