স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে এই কথাটি খাটে চেলসির ক্ষেত্রে। দলবদলের বাজারে এবারও ঝড় তুলেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ব্রাইটনের মিডফিল্ড জেনারেল মোসেস কাইসিডো ও সাউদাম্পটনের মিডফিল্ডার রোমিও লভিয়া দলে নিল চেলসি।
ব্রিটিশ ট্রান্সফার ফির বিনিময়ে ইকুয়েডরের মিডফিল্ডারটির সঙ্গে চুক্তি করেছে তাঁরা। অর্থের পরিমাণ প্রায় ১১৫ মিলিয়ন পাউন্ড। প্রাক্তন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান ফুটবলার রোমিও লাভিয়াকে দলে নিতে খরচ করতে হয়েছে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে আসন্ন মরশুমের জন্য নিজেদের ঘর আরও গুছিয়ে নিল চেলসি।

ইকুয়েডরের ২১ বছরের মিডফিল্ডারকে দলে নেওয়ার লড়াইটা সহজ ছিল না লন্ডনের ক্লাবটির জন্য। কারণ তরুণ ও সম্ভাবনাময় ফুটবলারকে দলে পেতে এবার সম্মুখ সমরে নামে প্রিমিয়ার লিগের দুই হ্যাভিওয়েট চেলসি ও লিভারপুল। যদিও ফুটবলারটিকে ছাড়ার জন্য মোটা টাকার দাবি করে তাঁর প্রাক্তন ক্লাব ব্রাইটন। প্রথম দিকে চেলসির একাধিক অফার তাঁরা নাকচ করে দেয়। যদিও ক্লাবটি প্রস্তাব নাকচ করলেও, কাইসিডো নিজে চেলসির ব্যক্তিগত প্রস্তাবে রাজি ও প্রভাবিত হয়ে যান। কারণ একদিকে যেরকম অনেক অর্থের হাতছানি তার ওপর নিজের আইকন ক্লদিও ম্যাকলেলে ও এনগোলো কান্তের ক্লাবে খেলার সুযোগ তাঁকে আকৃষ্ট করে।
আরও পড়ুন মঙ্গলপান্ডে বা ক্ষুদিরাম নন, স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ জয়কৃষ্ণ রাজাগুরু

যদিও চেলসির সঙ্গে ব্রাইটনের বিডিং ওয়ারের মধ্যে লড়াইয়ে নামে লিভারপুল। তাঁদের দেওয়া প্রস্তাবে রাজিও হয়ে যায় ব্রাইটন। কিন্তু সেক্ষেত্রে বেঁকে বসেন ফুটবলারটি। তাই চুক্তির প্রক্রিয়ায় অনেকদূর এগিয়ে গিয়েও পিছু হটতে হয় লিভারপুলকে। অবশেষে ফুটবলারটির ইচ্ছাকে মর্যাদা দিয়ে চেলসির প্রস্তাবে রাজি হয়ে যায় ব্রাইটন। কাইসিডোর মতই এবার চেলসিতে নাম লেখাতে চলেছেন সাউদাম্পটনের তরুণ মিডফিল্ডার রোমিও লাভিয়া। গত মরশুমে রেকর্ড অর্থের বিনিময়ে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে দলে নিয়েছিল চেলসি। এই মরশুমেও মিডফিল্ডার কিনতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করল টেড বোহেলির দল।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়