সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্ট : ‘প্রভাতের আলোর মতই মৃত্যু অনিবার্য। তবে কেন মানুষ মৃত্যুকে ভয় করবে, বা তার জন্য শোক করবে?’ফাঁসির আগে গোন্ডা জেল থেকে এক চিঠিতে এমনটাই লিখেছিলেন এক তরুণ স্বাধীনতা সংগ্রামী। তাঁর নাম রাজেন্দ্র লাহিড়ী।তিনি ছিলেন কাকোরি ষড়যন্ত্র নামে পরিচিত বৈপ্লবিক কর্মকাণ্ডের অন্যতম কান্ডারী। ১৯২৬ সানে কাকোরি বিপ্লব সংঘটিত হয় এবং এর বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু করে। এই মামলায় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, ঠাকুর রৌশন সিং, আসফাকউল্লা খানের ফাঁসি হয়। শচীন্দ্রনাথ সান্যালের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। মন্মথ গুপ্তের ১৩ বছর এবং যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, গোবিন্দচরণ কর, শচীন্দ্রনাথ বক্সী, মুকিন্দীলাল, রাজকুমার সিং, রামকৃষ্ণ ক্ষেত্রীর ১০ বছর সাজা হয়। এছাড়াও বিষ্ণু শরণ দুব্লিশ, সুরেশচন্দ্র ভট্টাচার্যের ৭ বছর, ভূপেন্দ্রনাথ সান্যাল, রাম দুলারী ত্রিবেদী, প্রেমকিষণ খান্না, বনোয়ারী লাল এবং পরমেশ কুমারের পাঁচ বছরের জেল হয়। এঁরা সকলেই এই অনুশীলন সমিতির সভ্য ছিলেন। ব্রিটিশ রাজ কেন ভয় পেয়েছিল এই ষড়যন্ত্র দেখে? কেন চারজনের ফাঁসি দিতে হয় ?

১৯২৫ সালের ৯ আগস্ট তারিখ ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি বিশেষ উল্লেখযোগ্য দিন। লগ্ন থেকে ১৪ মাইল দূরে কাকোরি ও আলমনগর স্টেশনের মাঝে বিপ্লবীরা ট্রেন থেকে সিন্দুকসমেত সরকারি কোষাগরের টাকা লুঠ করেছিলেন। নবগঠিত হিন্দুস্তান সোসালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন চালাতে প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন ছিল প্রচুর অর্থের প্রয়োজন ছিল আর কাকোরি ট্রেন থেকে লুট করার টাকা তারা অস্ত্র কেনা সহ বিভিন্ন বৈপ্লবিক কাজে ব্যয় করতে শুরু করেছিলেন। সুপরিকল্পিতভাবে রাজকোষের অর্থ লুঠ ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তিকে রীতিমত নাড়া দিয়েছিল। ফলে এই ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বিবেচনা করে ব্রিটিশ শাসকরা।
কাকোরি ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য অভিযুক্তদের মধ্যে রামপ্রসাদ বিসমিল ও আশফাকউল্লার নাম বহুল চর্চিত। কিন্তু এই কাণ্ডে ফাঁসি হওয়া বাঙালি তরুণ বিপ্লবী রাজেন্দ্র লাহিড়ীর বিপ্লবী কর্মকাণ্ডে অবদানও ছিল অসামান্য। তাঁর জন্ম ১৯০১ সালে পাবনায়। পিতার কাছে দেশপ্রেমের প্রথম পাঠ নিয়েছিলেন তিনি। কিশোর বয়স থেকেই বৈপ্লবিক কর্মকাণ্ডে যুক্ত রাজেন্দ্র লাহিড়ী বোমা বানানোর প্রণালী শেখার জন্য বোমা বানানোর কারখানায় কাজ শুরু করেন।কাকোরি ষড়যন্ত্রের আগে দক্ষিণেশ্বর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন রাজেন্দ্র লাহিড়ী। এই মামলায় দশ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।অতঃপর লখনউএ ব্রিটিশ সরকারের করা কাকোরি ষড়যন্ত্র মামলার শেষে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।।


More Stories
ভারতরত্ন সম্মান : ইতিহাস ও বিতর্ক
“ইতিহাসের পাতা থেকে” কালজয়ী : সাহিত্যের মণিমুক্তো
স্বামী বিবেকানন্দের মা বীর জননী আখ্যা পেয়েছিলেন, কিন্তু কার জন্য? জানেন কি?