স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: দুরন্ত খেলে মেয়েদের ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেন। প্রথম সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা হল লা রোজাদের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত মেয়েদের ফিফা বিশ্বকাপ। মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে। প্রথম সেমিফাইনালে মাঠে নামে স্পেন। প্রতিপক্ষ পাঁচবার এই প্রতিযোগগিতার সেমি ফাইনাল খেলা দল সুইডেন। ইতিহাসে মোট তিনবার বিশ্বকাপের আসরে খেলছে স্পেনের মেয়েরা। এই প্রথমবার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে লা রোজারা। ফলে মাঠে নামার আগে কিছুটা মনস্তাত্বিক চাপে ছিলেন তাঁদের ফুটবলাররা।

যদিও তাঁদের সমর্থন করার জন্য প্রচুর সমর্থক উপস্থিত হয়েছিল মাঠে। সবার চোখ ছিল স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সা পুতেয়াসের দিকে। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে গত মরশুমে ফুল ফুটিয়েছেন পুতেয়াস। এদিন সমর্থকদের নিরাশ করেননি তিনি। মনস্তাত্বিক চাপ কাটিয়ে দাপুটে ফুটবল উপহার দিলেন স্পেনের মেয়েরা। এদিন ম্যাচে বেশিরভাগ সময় বলকে নিজেদের দখলে রেখে মাঠে আধিপত্য বিস্তার করে স্পেন। যদিও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায়নি দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণে ঝাঁজ বেশি দিল স্পেনের। নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে ক্লাইম্যাক্সে পৌঁছে যায় ম্যাচ। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় এই সময়ে। প্রথমে গোলের খাতা খোলে স্পেন। সুইডেনের রক্ষণের ভুলে গোল করে যায় স্পেন। ৮১ মিনিটে ১৯ বছর বয়সী সালমা পারাউয়েলো গোল করলেন। যদিও গোলের উচ্ছাস ধরে রাখতে পারেনি স্পেন। ৮৮ মিনিটে সমতা ফেরায় সুইডেন। সুইডেনের গোলদাতা রেবেকা ব্লমকভিস্ট। হার্টিজের ক্রস থেকে হেড করে গোল করেন রেবেকা।
আরও পড়ুন মেসি নয় রোনাল্ডোকে অনুসরণ করে সৌদির পথে নেইমার

একটা সময় যখন সবাই ধরে নিয়েছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, তখনই ম্যাচের নির্ধারক গোলটি করে স্পেন। অধিনায়ক ওলগা কারমোনার করা অনবদ্য গোলে ফের ম্যাচে সুইডেনকে পিছনে ফেলে স্পেন। এরপর কয়েকবার গোলের কাছে পৌঁছলেও সমতা ফেরাতে পারেনি হলুদ জার্সিধারীরা। আগামী রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সিডনিতে ওই ম্যাচ যারা জিতবে তাঁদের মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে পুরুষদের বিশ্বকাপে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার প্রথমবার সেই রেকর্ড স্পেনের মেয়েরা স্পর্শ করতে পারেন কিনা তার উত্তর মিলবে আরও কিছুদিন পর।


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ