সময় কলকাতা : স্বাধীনতা দিবসের দিনে চলে গেলেন ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার মহম্মদ হাবিব। কলকাতা ময়দানে দীর্ঘকাল খেলেছেন তিনি। কলকাতা ময়দানে বড়ে মিঞা নামেই তিনি পরিচিত ছিলেন। হাবিব ও তাঁর ভাই ছোটে মিঞা আকবরের জুটি কলকাতা মাঠে অত্যন্ত সুপরিচিত ছিল।বড়ে মিঞা হায়দ্রাবাদের মানুষ হলেও তার হৃদয়ে ছিল কলকাতা। কলকাতা প্রতিটি বড় ক্লাবের ঘাস তিনি চিনতেন। হাবিব ছিলেন আন্তর্জাতিক মানের ফুটবলার।ভারতের জার্সি পরে তাঁকে ১১ বছর ধরে দেখা গিয়েছে। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। হাবিব ভারতীয় দলের অধিনায়কত্বও করেছেন। অবসর নেওয়ার পরেও ফুটবল থেকে তিনি সরে আসেননি। কোচ হিসেবেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শেষ বয়সে স্নায়ুজনিত একাধিক রোগে ভুগতে থাকেন বড়ে মিঞা । পারকিনসন, ডিমেনসিয়া সহ বিভিন্ন সমস্যা তার দেখা যেতে থাকে । ১৯৮০ সালে অর্জুন সম্মানে তাঁকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে ইস্টবেঙ্গলের বার্ষিক প্রতিষ্ঠা দিবসে তাকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৬৫ সালে ইস্টবেঙ্গলে প্রথমবারের মত কলকাতা ময়দানে তাকে দেখা গিয়েছিল।১৯৮৪ সালে কলকাতা ময়দানে তার শেষ বছরে তিনি ছিলেন মোহনবাগান ক্লাবে। মহামেডানের হয়েও একাধিক বছর খেলেছেন বড়ে মিঞা। হাবিবকে বলা হয় ভারতীয় ফুটবলের প্রথম পেশাদার ফুটবলার। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন :তারকা ফুটবলার সুয়ারেজের প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত