সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট : ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের ১৫ আগস্ট । একসময় হোর্হে ভিল্ডার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ উত্তাল ছিল স্পেনের মহিলা ফুটবল দল।রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে নাটকীয়ভাবে জিতে ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে ” লা ফুরিয়া রোজা ” স্পেন। স্প্যানিশ ভাষায় স্পেনের জাতীয় দলকে লা ফুরিয়া রোজা বলা হয় যার অর্থ রক্তিম উত্তাপ। মঙ্গলবার সেমিফাইনালে সুইডেনের বিপক্ষে ৮৯তম মিনিটে ওলগা কারমোনার গোলে লাল জার্সির লা ফুরিয়া রোজা ২-১ ব্যবধানে জয়ী হয়। খেলার তিনটি গোলই হয় খেলার শেষ দশ মিনিটের মধ্যে।স্পেন প্রথমবারের মত মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের জন্য খেলবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ অপর সেমিফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে জয়ী দল।স্পেনের ১৫ জন মহিলা ফুটবলার গত বছর অক্টোবর মাসে কোচ হোর্হে ভিল্ডার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ভিল্ডার প্রশিক্ষণে খেলতে অস্বীকার করেছিলেন স্পেনের মেয়েরা।খেলোয়াড়দের বিদ্রোহ কাটিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সেমিফাইনাল ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এক পা বাড়িয়ে রেখেছে লা রোজা। তারা রবিবার সিডনিতে নবম ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্ট সহ-আয়োজক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিজয়ীর সাথে খেলবে।রবিবাবের বিজয়ী হবে প্রথমবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। উল্লেখ্য অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড কেউই বিগত ফিফা মহিলা বিশ্বকাপের খেতাব জেতে নি। অন্যদিকে,সুইডেন এবারের টুর্নামেন্টকে ধরলে পাঁচটি সেমিফাইনালে খেলেছে এবং চারটিতেই হেরেছে। ফলশ্রুতি, সুইডেন আরও একবার তৃতীয় স্থান অর্জনের জন্য খেলবে।

২০২২ সালের অক্টোবর মাসে স্কোয়াড থেকে বিদ্রোহ করা ১৫জন আন্তর্জাতিক খেলোয়াড়দের দল ছাড়ার কথা জানানোর পর জর্জ ভিলডা জোর দিয়ে জানিয়েছিলেন যে, তিনি স্প্যানিশ মহিলা জাতীয় দলের কোচের পদ থেকে সরে যাবেন না।ভিলডা বিদ্রোহের নেতৃত্বদানকারী খেলোয়াড়দের “খারাপ পরামর্শ” প্রদানকারী বলে অভিযুক্ত করেছিলেন এবং বিশ্বকাপের ১০ মাসের কম আগে তাদের ফিরে যাওয়ার প্রস্তাব দিতে অস্বীকার করেছিলেন।তিনি বলেছিলেন যে তিনি “গভীরভাবে আহত” হয়েছিলেন, এত কিছু দেওয়ার পরেও তারা কেন তাকে সরাতে চায় তা ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ার জন্য তাদের অভিযুক্ত করেছেন এবং তার ক্যারিয়ার জুড়ে যে ফুটবলারদের সাথে তিনি কাজ করেছেন তাদের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সব মিলিয়ে দশ মাস আগে স্পেনের মহিলা ফুটবলে ছিল অস্থির অবস্থা।

বার্সেলোনার ছয়জন, ম্যানচেস্টার ইউনাইটেডের দুইজন এবং ম্যানচেস্টার সিটির দুইজন খেলোয়াড় ফেডারেশনে অভিন্ন ইমেল পাঠিয়েছিলেন। তাঁরা ভিলডার প্রশিক্ষণে খেলতে অস্বীকার করেছিলেন।
বিদ্রোহ করা ফুটবলাররা জানান সেসময় আহত ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুতেল্লাস তাদের সমর্থন করেছিলেন।ফেডারেশন একটি বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় যেখানে তারা বলেছে যে খেলোয়াড়রা “তাদের ভুল স্বীকার না করে এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত জাতীয় দলে ফিরবে না”, যা তারা করেনি।তবে পুতেল্লাস আঘাত কাটিয়ে উঠে মহিলা ফুটবল দলে ফেরেন এবং এবার বিশ্বকাপ খেলছেন।

অর্থাৎ ১০ মাস আগের দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছে লা ফিউরি রোজা।স্পেন কোয়ার্টার ফাইনালেও নাটকীয় ভাবে শেষ পর্যন্ত জয় হাসিল করেছিল । নির্দিষ্ট সময়ের খেলা ১-১ থাকার পরে অতিরিক্ত সময়ে জয়ের গোল এসেছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে।মঙ্গলবারও তেমনটাই প্রায় হল।১৯ বছর বয়সী সালমা প্যারালুয়েলো, নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার সাব ছিলেন। সেমিফাইনালেও গোলশূন্যভাবে চলতে থাকা ম্যাচে ৮১ মিনিটে তিনি গোল করেন।তিনি যেভাবে গোলের আনন্দে মাতেন যে দর্শকরা মনে করেছিল স্পেন জয় উদযাপন করছে।তাঁর আনন্দ উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি।রেবেকা ব্লমকভিস্ট ৮৮ তম মিনিটে সুইডেনের হয়ে গোল করে যান। সুইডেনের আনন্দের রেশও বজায় থাকে নি। মাত্র নব্বই সেকেন্ড পরে, কারমোনা সুইডেনের গোলরক্ষক জেসিরা মুসোভিচকে পরাজিত করেন। সুইডেন এরপরে আর খেলায় ফিরতে পারে নি। লা ফুরিয়া রোজা ফাইনালে ওঠার পরে স্প্যানিশ কোচ ভিলডে দিনটিকে স্পেনের পক্ষে এক ঐতিহাসিক দিন বলে উল্লেখ করতে ভোলেন নি। দশ মাসের আগের মিউটিনি থেকে সাফল্যের সিঁড়ি ধরে ফাইনালে ওঠার পরে কোচের জন্য স্পেনের ফুটবল ফেডারেশনের সমর্থনের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা নিয়ে আপাতদৃষ্টিতে বিতর্ক থাকতে পারে না।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার