স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: ডার্বি হারের রেশ এখনও কাটেনি। এবার কলকাতা লিগেও ধাক্কা খেল মোহনবাগান। আর্মি রেডের বিপক্ষেও জিততে পারলনা ম্যারিনার্সরা। ম্যাচের ফল ২-২। স্বাধীনতা দিবসের দিন কল্যাণী স্টেডিয়ামে আর্মি রেডের মুখোমুখি হয় মোহনবাগান। এই ম্যাচে মোহনবাগানকে নেতৃত্ব দেন সুমিত রাঠি। কলকাতা লিগে প্রথম দলের কোনও ফুটবলারকে খেলাচ্ছে না সবুজ মেরুন। জুনিয়র ও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই প্রতিযোগিতায় নেমেছে মোহনবাগানের অন্যতম সহকারী কোচ বাস্তব রায়।
The points are split in Kalyani as Vian and Kiyan’s goals are cancelled out. #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/NPM9yLqmrt
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 15, 2023
এখনও পর্যন্ত শুরুটা খারাপ করেনি তাঁরা। শেষ ম্যাচেও ফুড কর্পোরেশনকে ৫-০ গোলে হারায়। তবে ডুরান্ড কাপের ডার্বিতে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারে তাল কাটে জয়ের ধারায়। এবার কলকাতা লিগেও তার প্রভাব পড়ল। এবার মোহন বাগানের বিজয় তরী আটকে গেল আর্মি রেডদের বিপক্ষে। যদিও এদিন ভিয়ানের করা প্রথমার্ধের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। রানা বাহাদুরের নেওয়া ক্রস দুরন্ত হেডে জালে জড়িয়ে দেন ভিয়ান মুরুগান।
আরও পড়ুন যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধর্ণায় তৃণমূল! মমতার নির্দেশে কর্মসূচির প্রস্তুতি শুরু করল ছাত্র সংগঠন
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া প্রচেষ্টা চালাতে থাকে আর্মি রেড। আর্মি রেডের হয়ে সমতাসূচক গোলটি করেন সুখপ্রীত সিং। এদিন মোহন রক্ষণের একাধিক দুর্বলতা অনাবৃত করেন আর্মি রেড ফুটবলাররা। ম্যাচের ৫৯ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় মোহনবাগান। এবারও সেই রানার পাস থেকে গোল করেন কিয়ান নাসিরি। একটা সময় যখন মনে হচ্ছিল ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে মোহনবাগান।


তখনই মোহন ডিফেন্ডার রাজ বাসফোর বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে ফেলেন। পেনাল্টি পায় আর্মি রেড। ম্যাচের সংযুক্তি সময়ে পাওয়া পেনাল্টির সদ্ব্যবহার করে আর্মির দলটি। গোল করেন মন্টি সোমরাজন। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এদিন গোলের অনেকগুলি সহজ সুযোগ নষ্ট করেন মোহনবাগান ফুটবলাররা। এখন এই ড্র থেকে কিভাবে ঘুরে দাঁড়ায় দল, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক