Home » রাজ্যে সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও -জানাল আবহাওয়া দফতর

রাজ্যে সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও -জানাল আবহাওয়া দফতর

সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট : বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কথা জানাল আলিপুরের আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে,সাতটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। সাতটি জেলা বাদ দিয়ে প্রায় সমগ্র বঙ্গ বুধবার ভিজবে।কলকাতা ও পনেরোটি জেলায় রয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আবহাওয়া দফতর জানিয়েছে যে, সাতটি জেলায় একাধিক স্থানে মুষলধারে বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি -এই সাতটি জেলায় একাধিক স্থানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে,যে  জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা  রয়েছে সেই জেলাগুলি হ’ল – দার্জিলিং কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা,উত্তর চব্বিশ পরগনা, দুই বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া,মুর্শিদাবাদ, বীরভূম,হাওড়া ও কলকাতা। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহল সর্বত্র বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের তারতম্য হবে।

আরও পড়ুন :নিম্নচাপের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে যা জানা গিয়েছে তা থেকে পরিষ্কার কলকাতা বৃষ্টিধারায় স্নাত হয়ে নাগরিকদের উল্লেখযোগ্য স্বস্তি এনে দেবে না।কলকাতায় একটানা বৃষ্টি হবে না, কয়েক দফায় হাল্কা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মহানগরীর আকাশ অংশত মেঘলা থাকবে। তবে তাপমাত্রার খুব হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আরও পড়ুন :বন্যায় বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, একটানা প্রবল বৃষ্টিতে মধ্যরাতে আচমকাই ভূমিধস

About Post Author