Home » উত্তরাখণ্ডের বৃষ্টি, কেদারনাথে যাওয়ার পথে ভূমিধসের কারণে মৃত্যু পাঁচ তীর্থযাত্রীর

উত্তরাখণ্ডের বৃষ্টি, কেদারনাথে যাওয়ার পথে ভূমিধসের কারণে মৃত্যু পাঁচ তীর্থযাত্রীর

সময় কলকাতা ডেস্ক ১২ আগষ্ট :  বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ভূমিধসের কারণে একটি গাড়িতে করে কেদারনাথে যাওয়ার সময় গুজরাটের তিনজন সহ অন্তত পাঁচজন তীর্থযাত্রী নিহত হয়েছেন।রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ যাত্রা পথে ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের।ভূমিধসের ফলে ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও অবিরাম বৃষ্টিতে উদ্ধার কাজ থেমে যায়। শুক্রবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নিহতদের মধ্যে গুজরাটের তিনজন ছাড়া হরিদ্বারের একজন ভক্ত রয়েছে।পুলিশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, পঞ্চম নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ১৪ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছিল। আইএমডি দেরাদুন, তেহরি গাড়ওয়াল এবং পাউরি গাড়ওয়ালের জন্য একটি লাল সতর্কতা বা রেড অ্যালার্ট  জারি করেছে এবং শুক্রবার নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শনি ও রবিবারের জন্য, ছয়টি জেলা – দেরাদুন, তেহরি গাড়ওয়াল, পাউরি গাড়ওয়াল, নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগরের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।শনিবারও হরিদ্বারে ভারী বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে, বাকি জেলাগুলির জন্য জারি একটি হলুদ সতর্কতা। সবমিলিয়ে উত্তরাখণ্ডের মানুষরা প্রমাদ গনছেন ।

আরও পড়ুন :ডুরান্ডে ডার্বির শাপমোচন ইস্টবেঙ্গলের

শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বাসিন্দাদের এবং পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করেছেন।”রাজ্যের অনেক জেলায় আবহাওয়া দফতরের দ্বারা লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত বাসিন্দা এবং পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হচ্ছে,” তিনি X (আগের টুইটার) -ভিত্তিক একটি পোস্টে বলেছেন।।

About Post Author