Home » শুক্রবারের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন, মুষলধারে বৃষ্টি আর নয়

শুক্রবারের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন, মুষলধারে বৃষ্টি আর নয়

সময় কলকাতা ডেস্ক,১৭ আগস্ট :বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মুষলধারে বা মাঝারি বৃষ্টি হয়েই চলেছে রাজ্যে । আবহওয়া দফতর জানিয়েছে,  নিম্নচাপের ফলে ওড়িশায় প্রবল বৃষ্টি হতে পারে। আর বঙ্গে বিভিন্ন জায়গায় হবে বিভিন্ন মাত্রায় বৃষ্টি। বুধবারই আবহাওয়া দফতর জানিয়েছিল সর্বত্র বৃষ্টি হবে। বুধবার বঙ্গের সাতটি জেলায় মুষলধারে বৃষ্টির কথা বলা হয়েছিল। বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে। কোথাও মুষলধারে, কোথাও হাল্কা বা মাঝারি।শুক্রবারের পর থেকেই আবহাওয়ার কিছুটা  পরিবর্তন হবে।আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। মুষলধারে বৃষ্টিপাত হবে না আগামী কয়েকদিন এবং কলকাতা ও কলকাতা সন্নিহিত জেলা গুলির তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

আরও পড়ুন :কলকাতায় এলেন রাষ্ট্রপতি, উদ্বোধন করলেন রণতরী ‘ আইএনএস বিন্ধ্যগিরি ‘

কলকাতা ও শহরতলীর আগামী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।কমবে বৃষ্টি, ফের আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। তবে তিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পরে পরিবর্তন আসছে আবহাওয়ায়। বঙ্গের আকাশ আবার পরিষ্কার হয়ে থাকবে অধিকাংশ সময়।

আরও পড়ুন :সামার হিল এলাকার ধসে যাওয়া শিবমন্দির থেকে উদ্ধার মৃতদেহ, হিমাচলে মৃত্যু বেড়ে ৭২

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৭অগাস্ট ২৭ ৩২  দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১৮অগাস্ট ২৭ ৩২ আকাশ মেঘলা থাকবে, অল্প বৃষ্টি হবে
১৯অগাস্ট ২৭ ৩৩ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে

About Post Author