Home » ইস্টবেঙ্গল ছেড়ে আরবে কার্লেস কুয়াদ্রাত! কেন?

ইস্টবেঙ্গল ছেড়ে আরবে কার্লেস কুয়াদ্রাত! কেন?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ অগস্ট: ডুরান্ড ডার্বির পর লাল হলুদ সমর্থকদের নয়নের মণি কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর তত্ত্বাবধানে আগামী দিনে পুরনো গৌরব ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব। সেই কার্লেস হটাৎ ক্লাব ছেড়ে নাকি পারি জমালেন আরব দেশে! সমর্থকদের চিন্তিত হওয়ার কারণ নেই। ক্লাব পরিবর্তন করেননি তিনি। বরং জানা গিয়েছে ব্যক্তিগত কাজের সূত্রে ভারত ছাড়তে হয়েছে তাঁকে। এখন ছুটি কাটানোর জন্য আরবে কার্লেস কুয়াদ্রাত।

দুদিন ছুটি কাটিয়ে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ইস্টবেঙ্গলের হেডস্যার। ইতিমধ্যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসির বিরুদ্ধে জয় পেয়েছে দল। এই মুহূর্তে আত্মবিশ্বাসের চরমে রয়েছেন ফুটবলাররা। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ফুটবলারদের দুদিনের ছুটি দিয়েছে ক্লাব। এই সময়টাকে কাজে লাগিয়ে আরবে ছুটি কাটাতে আরবে গিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।

আরও পড়ুন   বন্যায় বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড! ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১০ হাজার কোটি

গত মাসের ২২ তারিখ থেকে নতুন দলের দায়িত্ব পেয়েছেন কুয়াদ্রাত। এরপর থেকে দলকে সাফল্য এনে দিতে পরিশ্রম করে চলেছেন। যুব দলের ম্যাচ থাকলেও দৌড়ে গিয়েছেন জেলার মাঠে। কয়েকদিন অনুশীলনেই তাঁর ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিয়েছেন লাল হলুদ ফুটবলাররা। তার প্রমাণ মিলেছে ডার্বিতে। দীর্ঘ চার বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল। শুধু হারিয়েছে তাই নয় ৬৫ হাজার দর্শকের সামনে কোটি কোটি টাকার দলের বিরুদ্ধে যথেষ্ট দাপট দেখিয়ে খেলেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

আরও পড়ুন   বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে হারাল ২রানে

মস্তিষ্কের লড়াইয়ে নিজের দেশের জুয়ান ফেরান্দোকে হারিয়ে রাতারাতি নায়ক হয়ে উঠেছেন ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার। বলা চলে কুয়াদ্রাতের ছোঁয়ায় বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। এটাই তো চেয়েছিল ইস্টবেঙ্গল অন্ত প্রাণ সমর্থকরা। তাই এই মুহূর্তে তাঁদের কাছে নয়নের মণি কার্লেস। আচমকা তাঁর দেশ ছাড়ার খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন অনেক সমর্থক। তবে চিন্তার কিছু নেই দুদিন ছুটি কাটিয়ে আবার লাল হলুদের প্র্যাকটিসে যোগ দেবেন তিনি।

About Post Author