Home » ঘোষিত হল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি! ইস্ট-মোহনের প্রতিপক্ষ কারা?

ঘোষিত হল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি! ইস্ট-মোহনের প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অগস্ট: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি ঘোষিত হল। ইস্ট-মোহনের প্রতিপক্ষ কারা? কবেই বা কোয়ার্টার ফাইনাল অভিযান শুরু করছে কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব? জানিয়ে দিলেন ডুরান্ড কর্তৃপক্ষ। কলকাতা লিগের পাশাপাশি রমরমিয়ে চলছে ভারতীয় ফুটবলের অন্যতম প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ।

আরও পড়ুন    দশজন নিয়েও ইংলিশ প্রিমিয়ার লিগে জয় আর্সেনালের

ইতিমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে। মোট আটটি দল উঠেছে শেষ আটে। দলগুলি হল: ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বই সিটি এফসি, গুকুলম কেরালা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নিয়ান এফসি, এফসি গোয়া ও আর্মি রেড। এই আটটি দলকে নিয়ে চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি প্রকাশ করল ডুরান্ড কর্তৃপক্ষ। শেষ চারে ওঠার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন   ‘ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠকে যোগ দিতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল

প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি। আগামী ২৫ অগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে এই দুই দল। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। মোহনবাগানের সামনে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আগামী ২৭ অগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে গতবারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নরা। আগামী ২৪ অগস্ট থেকে শুরু হবে চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল।

প্রথম ম্যাচে আর্মি গোল্ডের মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড। খেলা হবে অসমের গুয়াহাটিতে। প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল কেরালার কোকরাঝারের সাই স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ স্থানান্তরিত করে চলে যায় গুয়াহাটিতে। ২৬ অগস্ট, অসমের গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নিয়ান এফসি। এই চার ম্যাচের জয়ী দলগুলি পেয়ে যাবে সেমিফাইনালের ছাড়পত্র। ২৯ ও ৩১ অগস্ট শেষ চার দলকে নিয়ে হবে সেমিফাইনাল। আর সেমিফাইনালের জয়ী দল দুটি মুখোমুখি হবে ১৩২তম ডুরান্ড কাপের ফাইনালে। ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর।

About Post Author