সময় কলকাতা ডেস্ক,২২ আগস্ট : বাড়ির পোষা কুকুরকে মারধর করছিলেন গৃহকর্তা। পোষ্য অবলা জীবকে মারতে বাধা দিয়েছিল স্ত্রী ও দুই সন্তান আর তাতেই ক্ষেপে গিয়ে স্ত্রী ও দুই সন্তানকেই খুন করল এক মধ্যবয়সী ব্যক্তি।রবিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় ৪৫ বছর বয়সী দিলীপ পাওয়ার পোষা কুকুর নিয়ে ঘরোয়া বিবাদে তার স্ত্রী এবং দুই সন্তানকে তলোয়ার দিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং তারপরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ, পুলিশ জানিয়েছে।রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বদনগর এলাকায়।এও জানা গিয়েছে দিলীপ পাওয়ার বেশ কিছুদিন ধরেই কর্মহীন ছিলেন।
পুলিশের সাব-ডিভিশনাল অফিসার মহেন্দ্র সিং পারমার বলেন, তদন্তে দেখা গিয়েছে , দিলীপ পাওয়ার তার গৃহপালিত কুকুরকে মারধর শুরু করেন গভীর রাতে । তার স্ত্রী গঙ্গা (৪০), তাদের ছেলে যোগেন্দ্র (১৪) এবং মেয়ে নেহা (১৭) এতে বাধা দেয়।তাঁরা গৃহকর্তাকে পোষা প্রাণীটিকে একা রেখে যেতে বলেন, তিনি জানিয়েছেন।
এই ছিল ঘটনা আর কুকুরের ওপর অত্যাচার না হতে দেওয়া ছিল পরিবারের বাকিদের অপরাধ। এরপরে দিলীপ পাওয়ার, ক্ষোভে ফেটে পড়েন ও ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। অতঃপর তলোয়ার নিয়ে স্ত্রী ও সন্তানের ওপরে ঝাঁপিয়ে পড়েন। তিনি একে একে তার স্ত্রী এবং দুই সন্তানকে তলোয়ার দিয়ে হত্যা করে বলে অভিযোগ। এই সময় পরিস্থিতি দেখে পাওয়ার পরিবারের অন্য দুই সন্তান নিরাপত্তার জন্য প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় , পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন।কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তি তার বাড়িতে কোনও একটি ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করে বলে অভিযোগ।
আরও পড়ুন :নির্বিকার মানুষের চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যু কুকুর-শাবকদের
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দিলীপ পাওয়ার খুব বেশি মদ্যপান করতেন।”এই মুহূর্তে, আমরা আত্মবিশ্বাসের সাথে একথা বলতে পারি না যে, সে যখন তার স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করেছিল তখন সে মাতাল ছিল।তদন্ত চলছে,” তিনি বলেন।
এও জানা গিয়েছে,অভিযুক্তের কয়েক মাস ধরে কোনো কাজ ছিল না।কিছুদিন আগেও তাঁর একটি মালবাহী যান ছিল যা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, কিন্তু তিনি কিছু সময় আগে তা বিক্রি করে দিয়েছিলেন,প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে।।
আরও পড়ুন :নারীদের কুকুর -প্রেম বাড়ছে কেন?


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর