স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অগস্ট: দরজায় কড়া নাড়ছে আইসিসি একদিনের বিশ্বকাপ। আসন্ন ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে ভারতে। ফলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। গত তিনটি বিশ্বকাপের রেকর্ড বলছে আয়োজক দেশ ট্রফি ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে এখন থেকেই ভারতের ক্রিকেট অনুরাগীরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে তৃতীয় বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। যদিও বিশ্বসেরা হওয়ার আগে রোহিত, কোহলিদের নামতে হচ্ছে এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে। কিন্তু পাখির চোখ যে ১৮ ক্যারেটের সোনার ট্রফিটির দিকে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে প্রাক্তনরা আসরে নেমে পড়েছেন। না ব্যাট বা বল হাতে নয়। বরং নিজেদের পছন্দের দল বেছে নিতে। আর এই আসরে পিছিয়ে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে নিজের পছন্দের ১৫ জন ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা মহারাজের।
আরও পড়ুন গোকুলামকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল

প্রাক্তন ভারত অধিনায়কের নির্বাচিত ১৫ জন সদস্য হলেন:-
ব্যাটার: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, শুভমন গিল
উইকেট রক্ষক: ঈশান কিশন, কে এল রাহুল
অলরাউন্ডার: হার্দিক পন্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর
বোলার: কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

ব্যাটারদের মধ্যে কেউ আহত হলে, তাঁর পরিবর্তন হিসেবে দলে সুযোগ পাবেন তিলক বর্মা। পেস বোলারদের মধ্যে কেউ চোট পেলে সুযোগ পাবেন প্রসিদ্ধ কৃষ্ণ। আর স্পিনারদের মধ্যে কেউ চোট পেলে জায়গা পাবেন যুজবেন্দ্র চহাল। ক্রিকেটের সব থেকে বড় প্রতিযোগিতায় দেশের হয়ে খেলার জন্য এই ১৫ জন সদস্যকে বেছে নিয়েছেন বাংলার মহারাজ।
আরও পড়ুন মাদাগাস্কারের স্টেডিয়ামে পদদলিত হয়ে মৃত অন্তত ১২

যদিও এশিয়া কাপের দলে স্ট্যান্ড বাই হিসেবে সুযোগ পেলেও মহারাজের দলে জায়গা করতে পারেননি সঞ্জু স্যামসন। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব যেরকম সামলিয়েছেন সফলভাবে। সেরকম বোর্ড সভাপতি হিসেবেও তাঁর অবদান অনস্বীকার্য। এখন মহারাজের বাছাই করা ১৫ সদস্যের মধ্যে কারা সুযোগ পাবেন বিশ্বকাপে দেশের জার্সি গায়ে চাপানোর? তার উত্তর মিলতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে