স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অগস্ট: আসন্ন এশিয়ান গেমসের জন্য ক্রীড়াবিদদের দীর্ঘ তালিকা ঘোষণা করল ভারত। চিনের হ্যাংঝোউয়ে বসতে চলেছে এশিয়ান গেমস -এর মেগা আসর। প্রতিযোগিতায় ৬৩৪ জনের বিশাল তালিকা নিয়ে খেলতে নামবে ভারত। শুক্রবার সেই অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় ঠাঁই পায়নি প্রায় প্রায় দুই শতাধিক ক্রীড়াবিদ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, প্রায় ২১৬ জনের সুপারিশ বাতিল করা হয়েছে। এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র দেওয়া হয়নি রাগবি, জিমন্যাস্টিক্স, ভারোত্তোলন, এবং হ্যান্ডবলের পুরুষ দলকেও। ফলে এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বাদ যাওয়া ক্রীড়াবিদদের তালিকায় নাম রয়েছে বাংলার অচিন্ত্য শিউলিরও। যিনি গত কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে সোনা জিতেছিলেন।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের লিপস অ্যান্ড বাউন্ডসের

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তার ঠিক এক মাস আগে ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আসন্ন এশিয়ান গেমসের জন্য মোট ৮৫০ জন ক্রীড়াবিদের একটি তালিকা সুপারিশ করেছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOA। সব কিছু খতিয়ে দেখার পর সেই তালিকা থেকে ৬৩৪ জনকে বেছে নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সব থেকে বড় দলটি যাচ্ছে অ্যাথলেটিক্স বিভাগে। সেই দলে রয়েছেন ৬৫ জন। যাঁদের মধ্যে পুরুষদের সংখ্যা ৩৪ জন ও মহিলাদের সংখ্যা ৩১ জন। সেই দলে সকলের নজর থাকবে নীরজ চোপড়া, মুরলী শ্রীশঙ্করদের দিকে। দ্বিতীয় স্থানে রয়েছে ফুটবল। পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট ৪৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যদিও প্রথমে এশিয়া কাপে ফুটবলকে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তবে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের অনুরোধে সাড়া দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এরপর রয়েছে সেলিং। যেখানে মোট ৩৩ জন ছাড়পত্র পেয়েছেন। এছাড়াও, দেখে নেওয়া যাক বাকি খেলাগুলিতে কতজন সদস্য সুযোগ পেলেন,

ক্রিকেটে ৩০
শ্যুটিংয়ে ৩০
কবাডিতে ২৪
ভলিবলে ২৪
অ্যাকোয়াটিক্সে ২২
বাস্কেটবলে ২০
ব্যাডমিন্টনে ১৯
ব্রিজে ১৮
কায়াকিং ও ক্যানোয়িংয়ে ১৭
তিরন্দাজিতে ১৬
ইস্পোর্টসে ১৫
রোলার স্কেটিংয়ে ১৪
রাগবি ১২
ইকুস্তেরিয়ান ১১
দাবা ১০
টেবিল টেনিস ১০
সফট টেনিস ১০
ফেন্সিং ৯
টেনিস ৯
স্কোয়াশ ৮
স্পোর্টস ক্লাইম্বিং ৭
জু যুৎসু ৬
জুডো ৪
ভারতোত্তলন ২
কুরাস ২
জিমন্যাস্টিক্স ১
আরও পড়ুন বিশ্বকাপে নিজের পছন্দের দল ঘোষণা মহারাজের, কারা পেলেন সেই দলে সুযোগ?

এছাড়াও বাকি ক্রীড়াবিদদের নিয়ে সব মিলিয়ে মোট ৬৩৪ জন ছাড়পত্র পেয়েছেন। যাদের মধ্যে ৩২০ জন পুরুষ ও ৩১৪ জন ভারতীয় মহিলা প্রতিযোগী রয়েছেন। মোট ৩৮ টি বিভাগে অংশগ্রহণ করবেন ভারতীয় ক্রীড়াবিদরা। গতবার অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫৭২। ১৬ টি স্বর্ণপদক সহ মোট ৭০ টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। এবার লক্ষ্য মোট পদকের সংখ্যা তিন অঙ্ককে স্পর্শ করার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার