Home » রবিবাসরীয় সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেনিয়াপুকুরে, গাড়ির ধাক্কায় মৃত্যু ফুটপাতবাসীর

রবিবাসরীয় সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেনিয়াপুকুরে, গাড়ির ধাক্কায় মৃত্যু ফুটপাতবাসীর

সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা কলকাতায়! রাস্তায় শুয়ে থাকা এক ফুটপাতবাসীকে পিষে দিল দুধের গাড়ি। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুরের সার্কাস এভিনিউ এলাকায়। জানা গিয়েছে, রবিবার সকাল ৫টা ৪৫ নাগাদ সার্কাস এভিনিউ দিয়ে দ্রুত একটি দুধের গাড়ি যাচ্ছিল। এরপর পার্ক-সার্কাস সেভেন্ট পয়েন্টের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়।

আরও পড়ুন   ভিন রাজ্যে কাজে গিয়ে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু 

সেখানে প্রথমে দাঁড় করিয়ে রাখা এক্তি গাড়িতে ধাক্কা মারে। তারপর একটি গাছে ধাক্কা লেগে রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই আশেপাশের লোকজন ছুটে যায়। তড়িঘড়ি খবর পৌঁছয় বেনিয়াপুকুর থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পড়ুন   ছাত্রমৃত্যুর জের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে বসছে মোট ২৬টি সিসি ক্যামেরা

প্রথমে পরিস্থিতি বেগতিক বুঝে চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেলেও পরে গাড়ির চালককে গ্রেফতার হয়। আটক হয় ঘাতক গাড়িটিও। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই গোটা তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার ফুটেজ খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। এদিকে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিককেও ডাকা হয়েছে।

About Post Author