সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট: রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ায় শরীরে অন্যান্য রোগের প্রকোপও বেড়ে যায়। শরীরের জয়েন্টে জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়। আমদের ডায়েটে থাকা বহু খাবারে পিউরিন নামক একটি উপাদান থাকে। এই উপাদান বিপাকের ফলেই দেহে তৈরি হয় ইউরিক অ্যাসিড। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা দুটি কারণে বাড়তে পারে। প্রথমত, কিডনি ঠিকমতো এই পদার্থ বের করতে পারছে না। আবার এই অ্যাসিড শরীরে বেশি পরিমাণে তৈরি হলেও সমস্যা দেখা যায়। তাই ইউরিক অ্যাসিডের মাত্রা বশে আনতে হলে নজর রাখতে হবে আপনার ডায়েটে যোগ করুন কিছু বিশেষ খাবার। এই তালিকায় রয়েছে-

বিভিন্ন ফল
ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে ফল খেতে হবে। ফলে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুস্থ রাখতে সাহায্য করে। কমলালেবু,আমলা,লেবু,পেঁপে প্রভৃতি ভিটামিন সি সমৃদ্ধ। যা ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে। আপেল, নাশপাতি,চেরি,ব্লুবেরি,শসা ফাইবারে সমৃদ্ধ থাকে। এই উপাদানগুলি আপনার ডায়েটে রাখলে এই সমস্যা অনেকাংশে দূরীভূত হবে।
দুধ
দুধে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজ। এগুলি শরীরে ভালো রাখতে পারে। এমনকী ইউরিক অ্যাসিডও কমাতে পারে। তাই সুস্থ থাকতে আজ থেকেই আপনার ডায়েটে দুধ যোগ করুন।
আরও পড়ুন মটনের স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি মটন

টক দই
ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে আনে টক দই। ল্যাকটোব্যাসিলাস নামক উপাদান দই এ বর্তমান। যা শরীর থেকে ইউরিক অ্যাসিডকে নির্গত করে দেয়। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, দই যেন ঘরে বানানো হয়। কারণ বাইরের কেনা দইয়ে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তাই সুস্থ থাকতে লো ফ্যাট যুক্ত এক বাটি টকদই খান।
কফি
এই সমস্যায় ভুক্তভোগী রোগীদের জন্য কফি দারুন উপকারী। কফিতে রয়েছে ক্যাফেইন নামক উপাদান। যা শরীরের পিউরিনগুলিকে ভেঙে দেয়। এতে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায়। এছাড়া শরীরের বিভিন্ন ময়লা নির্গত করতে এটি দারুন ভালোভাবে সাহায্য করে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?