সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বরঃ তীব্র গরমে নাজেহাল অবস্থা সবারই। আর এই গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবাকেই বাইরে যেতে হয়। সেই কারণে ত্বকের দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকের দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। তবে জানেন কি ত্বকের দাগছোপ দূর করতে দারুণ কাজ দেয় চন্দন। আয়ুর্বেদে চন্দন কাঠের গুরুত্ব অনেক। চন্দন কাঠ ত্বকের দাগছোপ দূর করতে বিশেষভাবে ব্যবহৃত হয়। এটি ত্বক সম্পর্কিত সমস্যা যেমন ব্রণ,ফুসকুড়ি,ত্বকের সংক্রমণ,শুষ্কতা,ত্বকের তৈলাক্ত ভাব ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি ত্বকের দাগছোপ দূর করতে ঘরোয়া উপায়ে চন্দনের কিছু ফেসপ্যাক তৈরি করতে পারেন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।

চন্দন এবং মধু
এই ফেসপ্যাকটি তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। এবার এতে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। হালকা হাতে ত্বকে ম্যাসাজ করুন। এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনি এটি সপ্তাহে ২ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
চন্দন এবং কাঁচা দুধ
প্রথমে ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। এতে কিছু পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টটি মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগান। এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে ২ থেকে ৩ বার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁচফোড়ন মটন
হলুদ এবং চন্দন
একটি পাত্রে এক চামচ চন্দন বেটে নিন। এতে এক চিমটি হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপএর এটি ঘাড় এবং মুখে ১৫ মিনিতের জন্য লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে। সপ্তাহে ২ থেকে৩ বার ব্যবহার করতে পারেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে