Home » চুলের তৈলাক্তভাব দূর করবেন কীভাবে? রইল সহজ কিছু সমাধান

চুলের তৈলাক্তভাব দূর করবেন কীভাবে? রইল সহজ কিছু সমাধান

সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বর: গরমকালে ছেলে-মেয়ে উভয়েরই চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে পড়ে। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। যার ফলে চুলের তৈলাক্তভাব দেখা দেয়। চুল পড়ার সমস্যাও বাড়তেই থাকে। পুজোর আগেই চুলের তৈলাক্তভাব দূর করতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। পুজোর আগে সঠিকভাবে চুলের যত্ন না নিলে চুলের তৈলাক্তভাব থেকে যাবে। এক্ষেত্রে আপনার ডায়েটে এমন কিছু খাবার রাখুন, যাতে খুব সহজেই চুলের তৈলাক্তভাব দূর হয়ে যায়। এই তালিকায় রয়েছে-

সয়া প্রোটিন পাউডার
চুলের তৈলাক্তভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সয়া প্রোটিন পাউডার। এটি খুব সহজেই শরীরে প্রোটিনের ঘাটতি মেটায়। এতে ক্যালোরির পরিমাণও অনেক কম। তাই এটি খেলে যে আপনার ওজনও বেশি বাড়বে না, সেই কথা হলফ করে বলা যায়।
রাজমা
চুলের তৈলাক্তভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। আপনার ডায়েট প্রোটিনের ভরপুর যোগান দিতে পারে,এমন খাবার খান। এক্ষেত্রে রাজমার ডাল স্ক্যাল্পের হেয়ার ফলিকলে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতিও মেটায়। একটি বড় বাটি ভর্তি করে রাজমা বা ডাল খেতে পারেন। এতে আপনি ৯-১০ গ্রাম প্রোটিন পাবেন। ১৫০ গ্রাম ক্যালোরি থাকবে। সবচেয়ে ভালো দিকটি হল,কোনও তেল ব্যবহার না করেই এটি রান্না করতে পারবেন।

আরও পড়ুন    ফাইনালে হেরেও ডুরান্ডে সেরা ফুটবলার ইস্টবেঙ্গলের, সর্বোচ্চ গোলদাতা মহামেডানের

ডিম
চুলের জন্যে উপকারী বায়োটিনের অন্যতম উৎস হল ডিম। তাই ঘন ও জেল্লাদার চুল পেতে দিনে অন্তত একটি ডিম আপনি খেতেই পারেন। চুলের বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। চুলের তৈলাক্তভাব দূর হবে। এক্ষেত্রে আপনি মাঝারি মাপের একটি ডিম প্রতিদিন খেতে পারেন। একটি ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে। ৬৬ ক্যালোরির ঘাটতি মেটে।
বিনস
বিনস চুলের জন্য খুবই উপকারী। তাই চুলের জেল্লা ফেরাতে আপনি রোজ খাবারের পাতে বিনস রাখতে পারেন। এই পরিমাণে বিনস খেলে ৯.৫ গ্রাম প্রোটিনের ঘাটতি পূরণ হবে। পাবেন ১৩৬ ক্যালোরিও। তবে এটি রান্না করার সময়ে চিনি বা তেল যোগ করবেন না। তাহলে উপকারের থেকে ক্ষতির আশঙ্কাই থাকবে বেশি।

About Post Author