স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ সেপ্টেম্বর: এশিয়া কাপের মহারণ। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এই ম্যাচটিকে
এশিয়া ক্রিকেটের ডার্বিও বলা হয়। শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শনিবারের এশিয়া কাপের ডার্বিতে ক্রমে চড়ছে উন্মাদনার পারদ। নেপালকে বড় রানের ব্যবধানে হারিয়ে চলতি এশিয়া কাপে অভিযান শুরু করেছে পাকিস্তান। অপরদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করতে চলেছে ভারত।
আরও পড়ুন ভারতীয় ফুটবলে নতুন ভাইরাস ‘বর্ণবিদ্বেষ’

আইসিসি একদিনের ক্রিকেটের ক্রমতালিকার এই মুহূর্তে শীর্ষে রয়েছে পাকিস্তান। অপরদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মারা। একে ভারত-পাক ম্যাচ।, তারপর এই মুহূর্তে একদিনের ফরম্যাটে দুই সেরা দলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট সমর্থকরা। মাঠে নামার আগে যদিও ভারতীয় শিবিরকে স্বস্তিতে রাখবে শ্রীলঙ্কার এই মাঠে ভারতীয় দলের পরিসংখ্যান। এখনও পর্যন্ত এই মাঠে একদিনের ম্যাচে অপরাজিত ভারত। মোট ৩ টি ম্যাচ খেলেছে, ৩ টি ম্যাচেই জিতেছে মেন ইন ব্লু শিবির। ৩ টি ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। তবে, পরিসংখ্যানের দিকে তাকাতে নারাজ ভারতীয় শিবির। কারণ এই পাকিস্তান দল অনেক শক্তিশালী।
আরও পড়ুন কর্মক্ষেত্রে অশান্তি, ব্যবসায় আয় বৃদ্ধি! জানুন রাশিফল

গত ম্যাচে নেপালের বিরুদ্ধে ব্যাটিংয়ে শক্তি প্রদর্শন করেছে বাবার আজমরা। বোলিংয়ের দিক থেকেও এই পাকিস্তানের দল যথেষ্ট সমীহের দাবি রাখে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম এই বোলিং অর্ডারকে, পাকিস্তানের স্বর্ণযুগের বোলিং অর্ডারের সঙ্গে তুলনা করেছেন। ফলে ভারতের পক্ষে ম্যাচটি যে সহজ হবে না তা অজানা নয় ভারতীয় শিবিরের কাছে। সেই কথাই শোনা গেল প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির গলায়। তিনি বলেন, “ভারতীয় হিসাবে আমি চাই ভারত জিতুক। কিন্তু খেলায় আগে থেকে বলা যায় না যে কে জিতবে।” যদিও ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে পড়শী দেশকে এগিয়ে রাখলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার