Home » কলেজ ক্যাম্পাসে গঞ্জিকা সেবনের ভিডিও ভাইরাল

কলেজ ক্যাম্পাসে গঞ্জিকা সেবনের ভিডিও ভাইরাল

সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা ১ সেপ্টেম্বর :ভাইরাল হওয়া একটি ভিডিওতে,কলেজ ক্যাম্পাসের মধ্যে কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদকের রাজকীয় ভাবে “গঞ্জিকায়”সুখটান দেওয়ার দৃশ্য এমুহূর্তে রীতিমত শোরগোল ফেলেছে ! সুখটান দেওয়া ছাত্র রাজা উজির না সুখী  হয়ে উঠেছেন তা জানা না গেলেও শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখলে,বাজার ছেয়ে যাওয়া  ভিডিওর তরুণের ভঙ্গী দেখে অনেকটাই নিশ্চিত করে দেয় গাঁজার সুখটান দিচ্ছেন তরুণ।আর তরুণ যখন কলেজের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তখন গঞ্জিকা সেবনের ভিডিওটি ভাইরাল না হওয়া-ইআশ্চর্য। বাবু হয়ে বসে গাঁজার মশলা বেছে ও সাজিয়ে বাবু হয়ে বসে গঞ্জিকা সেবনের দৃশ্য পূর্ব বর্ধমান বর্ধমান জেলার দু’নম্বর ব্লকের অধীনে হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের।

ভাইরাল ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের তৃনমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিতেশ শেঠকে।তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যেই কয়েকজনকে সঙ্গে নিয়ে সন্দেহজনক কোনও নেশার জিনিস ধূমপান করছেন। ধূমপানের সম্পূর্ণ এপিসোড দেখলে এও মনে হচ্ছে যে,গঞ্জিকা সেবনের পালা চলছে। স্বাভাবিকভাবেই  অভিযুক্ত কলেজ ক্যাম্পাসে মাদকদ্রব্য সেবন করছেন, ভিডিও তাই ভাইরাল।

ভিডিওটি ভাইরাল হতেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এই ভিডিওর সত‍্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল ।

এই বিষয়ে রাজ‍্য তৃনমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান এখন কি সেবন করছেন সেটা দেখতে হবে আর যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত‍্যতা যাচাই করতে হবে।কারন এখন বিরোধী রাজনৈতিক দলের যারা আছেন তারা কথায় কথায় আমাদের যারা তৃনমূল কংগ্রেস করেন তাদের বদনাম করার চেষ্টা করেন ,যেহেতু যাদপপুরের ঘটনা সম্প্রতি ঘটেছে তাই পাল্টা তৃনমূল কংগ্রেসকেও এবার বদনাম করার জন‍্য অনেক মিথ‍্যা ভিডিও বাজারে ছেড়েছে বিরোধীরা ।

বর্ধমান যুব মোর্চার সাধারন সম্পাদক দেবজ‍্যোতি সিংহ রায় জানান, আমরা দেখেছি তৃনমূলের আমলে কলেজগুলোতে পঠনপাঠন তলানিতে ঠেকেছে।পঠনপাঠন নেই বললেই চলে । যুবমোর্চা নেতার মতে, তৃণমূলের আমলে পঠনপাঠনের বদলে তাই গঞ্জিকা সেবন চলছে কলেজে।।

আরও পড়ুন :সুতপা চৌধুরী হত্যাকান্ডে সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ডের সাজা

About Post Author