সময় কলকাতা ডেস্ক,৩০ আগস্ট : ” আমার মেয়ের আত্মা আজ শান্তি পাবে, ” বললেন কন্যাহারা স্বাধীন চৌধুরী যে স্বাধীন চৌধুরী তাঁর মেয়ে সুতপা চৌধুরী হত্যার সাজা ঘোষণা হতেই ” সুতপা, সুতপা আমার মা ” বলে আদালত কক্ষে মর্মস্পর্শী স্বরে হাহাকার করছিলেন। বৃহস্পতিবার বহরমপুর আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে। মঙ্গলবার মালদার বাসিন্দা ও বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃশংসভাবে খুনের অপরাধে সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করে আদালত।
উল্লেখ্য,বহরমপুরে প্রকাশ্য রাস্তায় সুতপা চৌধুরীকে তার প্রত্যাখ্যাত ‘প্রেমিক’ সুশান্ত চৌধুরী কুপিয়ে খুন করে। সুশান্তর ক্রমাগত উৎপাতের হাত থেকে বাঁচাতে তাকে বহরমপুরে পড়তে পাঠানো হয়। তাতে কোনও লাভ হয় নি, উল্টে বিয়াল্লিশ বার কুপিয়ে সুশান্ত খুন করে সুতপাকে।মালদার বাসিন্দা, বহরমপুরের কলেজ ছাত্রী খুন হয়েছিল ২০২২ সালের ২ মে। সুশান্তকে গ্রেফতার করে ৭৫ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্তোষকুমার পাঠক।বুধবার তার সাজা ঘোষণার কথা থাকলেও পিছিয়ে তা বৃহস্পতিবার করা হয়। বৃহস্পতিবার তাঁর সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেন সন্তোষ কুমার পাঠক। মৃত্যুদণ্ডের রায় শুনে সুতপার পরিবার খুশি হলেও সুশান্ত বলেছে, “ন্যায়বিচার পেলাম না “। প্রায় ১৬ মাসের মাথায় সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের রায় ঘোষনার পরে আসামি পক্ষের আইনজীবী পীযূষ ঘোষ জানিয়েছেন,রায়ের কপি পাওয়ার পর সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।।
আরও পড়ুন :ছাত্রমৃত্যুর জের, যাদবপুরে সিসিটিভি-র জন্য ৩৮ লক্ষ টাকা বরাদ্দ রাজ্য সরকারের


More Stories
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত
বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?