সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আপাতত ভারী বৃষ্টি হবেনা বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাস বলছে, শনিবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। রবিবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৭২ শতাংশ।
আরও পড়ুন কো-অর্ডিনেশন কমিটি গঠন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় শুক্রবার থেকে তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়বে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা